
আগে তো বলছিলেন, পুরো শক্তির দল না আমরা, তাই বাংলাদেশ জিতছে। এখন কী বলবেন?
সেটাই ভাবছি। বলব যে আমরা নিজেদের সেরাটাই দিছি। ওরা যোগ্য দল... কিন্তু প্রেস কনফারেন্সে তো আমি যাব,
তোমার মাথায় হাত কেন?
তেমন কিছু না ভাই, ড্যানড্রাফ।

ভাই...আই লাভ ইউ! ড্রেসিংরুম থেকে এক দৌড়ে আইসা টায়ার্ড হইয়া গেছি, আমারে নিয়া যাওয়ার দায়িত্ব আপনার।
আরে নাম, পইড়া যামু তো। তোরে কি আমি এতদূর নিয়া যাইতে পারুম?
কী কন! পুরা টিমরে সেমিফাইনালে নিয়া গেলেন, আর আমি ছোট মানুষ... আমারে এইটুক নিতে পারবেন না?
ভাই, এরপর কিন্তু আমি... লাইনে আছি।

ভাই, বুঝতে পারছি আপনার কষ্টটা, বারবার আসতে হচ্ছে, আপনি বরং বাইরেই দাঁড়ান। রেস্ট নেন। বুঝতেই পারছেন, লম্বা ফ্লাইট ধরতে হবে।

আহ্, সেই টাইমিং হইছে... অবশ্য জানি, লাভ নাই। এই শটের পরও মানুষ বলবে, ‘দেখছ, সাকিবের তো আজকাল মাটিতে পা-ই পড়ে না।’

এই মারলাম, আশা করি টস, ম্যাচ দুইটাই জিতব।
ডিয়ার ম্যাচ রেফারি, এত মনযোগ দিয়ে কয়েন দেখছ যে?
ভাবছি, কয়েনটা হাতে পেয়ে রাখব কোথায়? ব্যাংকে রাখলে ট্যাক্স কাটবে, আর পকেটে রাখলে কাটবে পকেটমার। দুইটাই এক।

এইটা দিয়া চুল যেভাবে আটকাইলি, রান সেভাবে আটকাতে পারলি না? যাই হোক, সুন্দর জিনিস। অনলাইনে অর্ডার দিয়া কিনছিলি?
প্লিজ ভাই, খেলায় মনযোগ দেন। এই ম্যাচটা হেরে গেলেই তাড়াতাড়ি বাসায় যেতে পারব।
জি ভাই, কিন্তু এই অবস্থায় মাথার ব্যান্ড নিয়া চিন্তা করতেছেন কেন?
আর কী করব! খেলা নিয়া চিন্তা কইরা লাভ কী? হয় বৃষ্টি হবে, না হয় আমরা হারব। সিম্পল।

নিশ্চয়ই এ কয়দিনে প্রচুর ফলোয়ার বাড়ছে ফেসবুকে, এবং নিশ্চয়ই সবই বাংলাদেশি।
হ্যাঁ, ভালোই লাগছে। কিন্তু একটা জিনিস বুঝি না, সবাই লেখে ‘নোয়াখালী বিভাগ চাই’। আর বাংলাদেশে মনে হয় চার্জারেরও কৃত্রিম সংকট আছে। পোস্টে অনেকেই দেখি চার্জার খোঁজে। হাউ ফানি।
ও হ্যাঁ, আমারও একটা চার্জার দরকার, পাইলে জানাইয়ো।