হিমাগারের দাবিতে কৃষক সমাবেশ সীতাকুণ্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিমাগার স্থাপনের দাবিতে বাংলাদেশ কৃষক সমিতির উদ্যোগে ১৯ মার্চ সীতাকুণ্ড পৌরসভার উত্তর বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষকনেতা নুরুল মোস্তফার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সমিতির কেন্দ্রীয় অর্থ সম্পাদক ননী গোপাল সাহা, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি কামাল সাত্তার চৌধুরী, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, সাংবাদিক জামশেদ উদ্দীন, কৃষকনেতা মো. আনোয়ার হোসেন। বক্তারা বলেন, কৃষিপণ্য সংরক্ষণের জন্য হিমাগার তৈরি করা হলে কৃষকেরা সরাসরি উৎপাদিত শস্য বিক্রি এবং সারা বছর আয় করার সুযোগ পেতেন। এ জন্য সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে।