হিলপয়েন্ট স্কুলে অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ রাঙামাটি হিলপয়েন্ট স্কুলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।এতে বক্তারা বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ হতো না। বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারতেন না। শিশু শিক্ষার্থীদের দেশ ও জাতি সম্পর্কে সচেতন করতে হবে।’বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুজিত চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিণয় চাকমা। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী হারুন উর রশীদ ও সাংবাদিক হরি কিশোর চাকমা। স্বাগত বক্তব্য দেন উপাধ্যক্ষ বিভা চাকমা।