হিসাব বিজ্ঞান সমিতির মিলনমেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান সমিতির মিলনমেলা বন্দর মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রাক্তন ছাত্রছাত্রী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুলতান আহমেদ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মনজুর মোর্শেদ মাহমুদ ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এমএ সালাম। বক্তব্য দেন মিলনমেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক তোফাজ্জল আলী, সদস্য সচিব নিজাম উদ্দীন আহমেদ চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক মোখতার আহমেদ, সহসভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক অমৃত লাল দে প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের প্রতি বিশেষ অবদানের জন্য প্রতিষ্ঠাতা সভাপতি মনজুর মোর্শেদ মাহমুদ ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. মোস্তাক হোসাইনকে সম্মাননা প্রদান করা হয়।
এ ছাড়া পরবর্তী পর্বে অনুষ্ঠিত হয় সংগীতানুষ্ঠান ও র্যাফেল ড্র। বিজ্ঞপ্তি।