হিসাববিজ্ঞান বিভাগ পঞ্চম ব্যাচের পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের (এমবিএ) পঞ্চম ব্যাচের সাবেক শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী ৮ জানুয়ারি কনকর্ড অ্যামিউজমেন্ট পার্কে অনুষ্ঠিত হয়। সকালে উত্সবের উদ্বোধন করেন পঞ্চম ব্যাচের বন্ধুদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল স্মৃতিচারণ, আড্ডা, কবিতা ও গান। বক্তারা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী সমাজে বিশেষ গুরুত্ব বহন করে। পারস্পরিক ভাব বিনিময় ও সম্প্রীতির মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণে সবাইকে অবদান রাখতে হবে।’ উল্লেখ্য, ১৯৯৮ সালে শিক্ষা সমাপনী শেষে সহপাঠীরা দীর্ঘ এক যুগ পর পরস্পরকে কাছে পেয়ে স্মৃতিকাতর ও আবেগাপ্লুত হয়ে পড়েন। নিজামুল ইসলাম সরফীর সঞ্চালনে এতে স্মৃতিচারণ করেন মোহাম্মদ তারেক উজজামান, সনজয় দাশ, মোহাম্মদ আলমগীর, জেসমিন আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।