হিসাববিজ্ঞান সমিতির মিলনমেলা উপলক্ষে প্রস্তুতি সভা ৮ মার্চ পাঁচলাইশের কার্যালয়ে অমৃতলাল দের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন নিজাম উদ্দিন আহমদ চৌধুরী, গণপতি ভৌমিক, মিজানুর রশীদ, তপন কান্তি দাশ, জাকির হোসেন ভূঁইয়া, এস এম শাহজাহান, মো. জসীম উদ্দিন ভূঁইয়া, মো. ফখরুদ্দিন, কার্তিক মজুমদার, সুবীর পালিত, মো. ইকবাল, মো. শওকত হোসেন, শিমুল নাথ, মিলটন কুমার নাথ, শফিউল হুদা চৌধুরী, প্রিয়তোষ মহাজন প্রমুখ।
সমিতির মিলনমেলা অনুষ্ঠিত হবে ২৮ মার্চ। এ জন্য ১৫ মার্চের মধ্যে নিবন্ধন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, এবারের মিলনমেলায় ঢাকায় অবস্থানরত প্রায় ৩০০ জন সদস্য অংশগ্রহণ করবেন। বিজ্ঞপ্তি।
সংগীততীর্থের অনুষ্ঠান ১৫ মার্চ
সংগীত শিক্ষাকেন্দ্র সংগীততীর্থের নবম বর্ষপূর্তি ও রবীন্দ্র স্মরণানুষ্ঠান ১৫ মার্চ সন্ধ্যা সাড়ে ছয়টায় শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম। অনুষ্ঠান উদ্বোধন করবেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। বিজ্ঞপ্তি।