হিসাবরক্ষকের বহু পথ খুলে দেয় এসিসিএ

একজন সফল হিসাবরক্ষক হতে নিজেকে উত্সর্গ করতে হয়। আর তা করতে পারলে বিপুল পুরস্কারও মেলে। ক্যারিয়ার হিসেবে হিসাবরক্ষকের পুরস্কার অনেক; সেটা যেমন আর্থিকভাবে, তেমনি মর্যাদার দিক দিয়েও। একজন পেশাদার হিসাবরক্ষক নানা ভূমিকা [পালন করতে পারেন। তিনি যেমন অডিট ও কর-বিশেষজ্ঞ হিসেবে কাজ করতে পারেন, তেমনি বোর্ডের ফিন্যান্স বিশেষজ্ঞ, এসএমইর পরামর্শক এবং ব্যবসা শুরুতে বিশেষ ভূমিকা পালন করতে পারেন।
অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউনটেন্টস বা এসিসিএ করলে হিসাবরক্ষক হওয়ার বহু পথই খুলে যায়। যে ব্যাকগ্রাউন্ডই হোক না কেন, যাঁরা ফিন্যান্সে ক্যারিয়ার গড়তে চান, তাঁদের জন্যই এসিসিএ।
মানুষকে ক্যারিয়ার গোছানোয় সহায়তাও আমরা করে থাকি। বাংলাদেশে ও সারা বিশ্বে হিসাবরক্ষকের পেশায় যে দক্ষতা প্রয়োজন, সেটা অর্জনে আমরা সহায়তা করে থাকি।
আমাদের এই কার্যক্রম এতটা সুবিন্যস্ত যে ছাত্ররা তাঁদের শিক্ষার চূড়ান্ত পর্যায়ে উন্নীত হলে তাঁরা যেকোনো ক্ষেত্রে বিশেষজ্ঞ হওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। আর সেটা অর্জন করাটাই শেষ কথা নয়, বরং সেখান থেকেই তাঁদের প্রতিশ্রুতিশীল ও পরিতৃপ্তির ক্যারিয়ার শুরু হয়।
এসিসিএ এই যোগ্যতা প্রদানের লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, চাকরিদাতা ও শিক্ষণ-সহায়ক সংস্থার সঙ্গে কাজ করে থাকে। এর মধ্যে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ও আছে। বাংলাদেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের একটি সমঝোতা স্মারক সই করা আছে। এসিসিএ বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে চায়, যেটা তার ব্র্যান্ড ভ্যালু ও ভাবমূর্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অংশীদারত্বের মাধ্যমে এসিসিএ স্থানীয় শিক্ষার্থীদের আরও পারঙ্গম করে গড়ে তুলতে চায়। কারণ, পরিবর্তনশীল চাকরির বাজারে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানসম্পন্ন পেশাদারদের চাহিদা রয়েছে।
বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে এ রকম অংশীদারির মাধ্যমে আমরা ছাত্রদের এসিসিএ ডিগ্রি লাভ করার ক্ষেত্রে কিছু কোর্স সম্পন্ন করা থেকে অব্যাহতি দিতে পারি, আবার তাদের উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার সুযোগও দিতে পারি।
সবাই এসিসিএর সঙ্গে একইভাবে শুরু করবে না কিংবা সেটা করার কথাও নয়। আমাদের সবার দক্ষতা ও সক্ষমতা এক নয়। আমাদের আকাঙ্ক্ষাও ভিন্ন। সে কারণে যারা প্রাসঙ্গিক পড়াশোনা করে এসেছেন, তাঁদের কিছু বিষয় (পেপার) সম্পন্ন না করলেও চলে বা তাঁদের বুনিয়াদি কোর্সও করতে হয় না।
একজন এসিসিএ হওয়ার যোগ্যতা অর্জনের জন্য প্রার্থীকে আমাদের ভাষায় তিনটি ইএস সম্পন্ন করতে হয়—এক্সামস, এক্সপেরিয়েন্স ও এথিকস অর্থাৎ পরীক্ষা, অভিজ্ঞতা ও নৈতিকতা। এসিসিএ কোর্সে ১৪টি বিষয় আছে, কিন্তু একজন প্রার্থীকে সব পড়তে হয় না।
১৪টি বিষয়ের মধ্যে শিক্ষার্থীদের অন্তত পাঁচটিতে পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। নয়টি পর্যন্ত অব্যাহতি তাঁরা পেয়ে থাকেন। সেটা আবার নির্ভর করে তাঁর অতীত অভিজ্ঞতার ওপর। এরপর তাঁকে প্রাসঙ্গিক ভূমিকায় ৩৬ মাসের অভিজ্ঞতা লিপিবদ্ধ করতে হয়। আর শেষে একজন প্রার্থীকে অনলাইনে নৈতিকতা মডিউলের পরীক্ষা দিতে হয়। এসিসিএ পেশাদারি নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনে জোরা দিয়ে থাকে। এটা গুরুত্বপূর্ণ। কারণ এ পেশায় আচরণবিধি, নিয়ন্ত্রণ ও আইন ক্রমেই কঠোর হচ্ছে। সে কারণেই এসিসিএ হিসাবরক্ষণের পেশাদারি ও নৈতিকতার দিকে ক্রমেই আরও বেশি করে নজর দিচ্ছে।
এসিসিএ সদস্যপদ পাওয়ার পথে অন্যান্য যোগ্যতাও অর্জন করা যায়। আর এ ক্ষেত্রেই বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এসিসিএর যোগাযোগ সহায়ক হতে পারে। বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আমাদের এই সহযোগিতার কারণে এসিসিএ ডিগ্রিধারী ব্যক্তিরা শিক্ষা ও প্রশিক্ষণ লাভ করে আরও সমৃদ্ধ হয়ে উঠতে পারেন।
এসিসিএ পড়ার সময়ই একজন প্রার্থী ডিপ্লোমা ইন অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস, অ্যাডভান্সড ডিপ্লোমা ইন অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস ও অ্যাপ্লায়েড অ্যাকাউন্টিংয়ে বিএসসি (অনার্স) পড়তে পারেন। অক্সফোর্ড, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এসব ডিগ্রি দিয়ে থাকে।
আমরা এডিনবরা বিজনেস স্কুলের সঙ্গে ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টে এমএসসি এবং ইউনিভার্সিটি অব এক্সেটারের সঙ্গে যৌথভাবে লিডারশিপ স্টাডিজে এমএ ডিগ্রির সুযোগ দিয়ে থাকি।
এসিসিএ বিশ্বাস করে, ফিন্যান্স পেশায় পূর্ণাঙ্গ হয়ে ওঠার এই সংগ্রাম চালু থাকা উচিত। এটা কোনো মাইলফলক নয় যে সেখানে পৌঁছানো মাত্রই সব শেষ হয়ে যায়। যে পেশা আপনি বেছে নিয়েছেন, সেখানে আপনাকে সব সময় প্রযুক্তিগত দক্ষতা, কৌশলগত দূরদৃষ্টি ও নেতৃত্বগুণ শাণিত করতে হবে।
আমাদের সদস্যরা সব সময়ই শেখেন। আর ক্রমাগত পেশাদারি বিকাশই হচ্ছে আমাদের সদস্য হওয়ার পূর্বশর্ত।
কেউ সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করলে এসিসিএ অন্যান্য পেশাদার সহযোগীর সদস্যপদ প্রাপ্তির সুযোগ করে দেয়, যেমন: ব্রিটেনের চার্টার্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউট।
এ প্রতিষ্ঠানটি যারা এসিসিআই সদস্যপদ পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন, তাঁদের সিএমআই সদস্যপদ এবং সেই পথে সফল হয়ে চার্টার্ড ম্যানেজার পুরস্কার পাওয়ার সুযোগ করে দেয়। আমাদের স্থানীয় ও আন্তর্জাতিক নেটওয়ার্কের কারণে প্রার্থীদের শিক্ষণ ও বিকাশের প্রকৃত সুযোগ আছে। ফলে শুধু তাঁরাই নন, তাঁদের সেবা গ্রহণকারী ও চাকরিদাতারাও এর মাধ্যমে উপকৃত হয়ে থাকেন।
সব প্রতিষ্ঠানেরই পেশাদার লোক দরকার, যাঁরা ফিন্যান্স বোঝেন এবং যেসব মেধাবী ব্যক্তি ব্যবসায় সফলতা বয়ে আনতে পারেন। পেশাদার হিসাবরক্ষকেরা বৃহত্তর সমাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাঁরা ব্যক্তি ও ব্যবসায়ীদের বিনিয়োগে উত্সাহ দেন, যার মাধ্যমে প্রতিষ্ঠান ও ব্যক্তি তার সম্ভাবনা বিকাশের সুযোগ পায়।
মহুয়া রশিদ: হেড অব এসিসিএ, বাংলাদেশ