হীরক রাজার দেশপ্রেম
রাজা: কি হীরক রাজার গবেষক, দুই সপ্তাহ দেখা নাই।আসলেই কি তুমি কিছু করো তোমার ওই গবেষণায়?গবেষক: হীরক রাজা অতি মহান!আমাকে নিয়ে তাঁর কত ভাবনা,জনগণ নিয়েও যদি কিছুটা ভাবতেনওরাও তো মানুষ, নারকেল কিংবা ডাব না!রাজা: পদ্মা সেতু নিয়ে নাকি ফের লিখেছে পত্রিকায়?গবেষক: কী করবে, আপনার লোকজন যে হারে কমিশন খায়!রাজা: বুঝি নাই বুঝি নাই, যা বলবে খোলাসা করে বলো।কে দেয়, কে খায়, কোত্থেকে আসে এসব কমিশন?গবেষক: সাবেক মন্ত্রী ১০% চেয়েছিলেন সেতুর জন্য;কাজ পাওয়া, দেওয়া সবকিছুরই তো একটাই মিশন!রাজা: গবেষক, একটা জিনিস আমার মাথায় ঢোকে না, এরা কি ছোটবেলায় মা-বাবার পকেট করত খালি,তা না হলে মায়ের মতো দেশটা লুটতেউৎসাহ পায় কোথায়, কে দেয় পিছনে হাততালি!গবেষক: তবে আর করবেটা কী বসে বসে ক্ষমতায়,যে যেখানে এক্সপার্ট, তার তো সেটাই দেখানো চাই!আসলে কি রাজামশায়, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ;টাকা এমন এক বস্তু, বন করে মরুভূমি, মরু হয় বন!রাজা: কোথায় আমার দেশপ্রেমিক, কোথায় সে বাহিনীস্বাধীন দেশে প্রতিদিন কেন দুর্নীতির নতুন নতুন কাহিনি?গবেষক: স্বাধীন বলেই তো পরোয়া করে না নিয়মনীতি,এমনি কি আর স্বাধীন দেশে দিনরাত বাড়ছে দুর্নীতি?রাজা: বলো কী গবেষক, ভয় ঢুকছে মনে, কোথায় এর শেষ!এভাবে বাড়তে থাকলে ভবিষ্যতে কোথায় যাবে সোনার দেশ!গবেষক: দেশ নিয়ে ভাবার দরকার তাই রাজা ভাবছেন, খুউব ভাবনাটা তো লোক দেখানো, ভেতরে তো সেই ক্ষমতার লোউভ!রাজা: আমাদের দেশে হবে সেই ক্ষমতাবান কবে?গবেষক: চুরিতে না বড় হয়ে কাজে বড় হবে!রাজা: ভাবছি, জনগণের সম্পদ তুলে দেব জনগণের হাতে, ঝামেলাটামেলা যা আছে, সব মিটমাট হবে তাতে!গবেষক: কী বলছেন, দেশের সম্পদ জনগণের হাতে!না না রাজামশায়, এভাবে তো হয় না, এসব করা মানা!ওরা সব হা-ভাতে, দুদিনে খেয়ে করবে গোলাশূন্যতার চেয়ে মন্ত্রী-এমপিকে দিলে হবে কিছু কলকারখানা।জনগণ তাতে কাজ করবে, দুবেলা দুমুঠো পেট ভরে খাবে!মন্ত্রী খুশি, জনগণও খুশি, সুখে-শান্তিতে বেশ কেটে যাবে!রাজা: এতক্ষণে বুঝলাম তুমি যে কী করো গবেষণায়,নতুন নতুন কেচ্ছা-কাহিনি বানাও, জনগণকে শোনাই!গবেষক: প্ল্যান করেছি কাকপক্ষীও আর টের পাবে না,নতুন ঘটনার তলে চাপা পড়বে আগের পুরোনো ঘটনা।রাজা: মিডিয়া তো কারেন্ট নিউজ ধরে, হাতের কাছে যা পায় তাই ছাপায়,আর জনগণও বেকুব আছে, একটা কিছু নিয়ে কদিন ছটফট লাফায়!গবেষক: এভাবেই কেটে যাবে পাঁচটা বছর বেশ শান্তিতে, জনগণ বেশ উদার আছে, মাফ করে দেবে শেষে ভুল-ভ্রান্তিতে!রাজা: থলের বিড়াল থলেই থাকবে, ফাঁক পাবে না বেরোনোর,এমনি কি বিফলে যাবে ক্ষমতার পিছনে দৌড়ানোর!কি, ঠিক কি না?গবেষক: ঠিক ঠিক! সুপার লাইক! দাঁড়ান দিয়ে দিচ্ছি শেয়ার!রাজা: কি গবেষক, কাজের সময় ফেসবুকিং, হচ্ছে না ঠিক ফেয়ার!গবেষক: বাদ দিন ওসব, তা খেলেন কেমন এই সিজনের আম-কাঁঠাল?কেমন ছিল রসে ভরা লিচু আর শাঁসে ভরা তাল?রাজা: ছিল সবই ঠিকঠাক, তবুও একটু ভয় ছিল জানি কিসে!গবেষক: আজকাল তো আর খাঁটি জিনিস নাই, সবই ভরা বিষে!রাজা: তা রাস্তাঘাট নাকি এখনো কাটাছেঁড়া, মানুষের কষ্ট হয় না?গবেষক: আহা আহা, কী মহান রাজা, মানুষের কষ্ট তাঁর আর সয় না!দেশের সমস্যাগুলো কিন্তু একটার সাথে অন্যটা জড়িত,সুতা ধরে টান দিলে দেখবেন, আওয়াজ দেবে ত্বরিতও!রাজা: বুঝলাম, সব দোষ সরকারের,কিন্তু সচেতন হয় না কেন দেশের জনগণ,ভালো হওয়ার কি কোনো ইচ্ছা নেই ওদের,নাকি পচে গেছে সবার মন!গবেষক: কথায় আছে না, অভাবে নষ্ট হয় স্বভাবও,ওদের আর কী দোষ, পাল্লা দিয়ে তো বাড়ছে অভাবও।রাজা: দেশের মানুষ আজ ষোলো কোটি, এই জন্য কি দায়ী সরকার!কথা ছিল সংসার ছোট হবে, দুটি সন্তানের বেশি কী দরকার?গবেষক: সমস্যা তো ওখানে নয়, সমস্যাটা কিন্তু সিস্টেমে!আইনের যখন প্রয়োগ হয় না, তখন এই সবই তো আসে নেমে!রাজা: দেশের আইন নিয়ে কথা বলো—পরে কিন্তু কেস খাবে,রাজার সাথে থেকে থেকে সাহস বেড়েছে, ঠিকই পরে প্যাঁচ খাবে।গবেষক: জ্ঞানী-গুণী বলেন, আইন করো, মানবিক প্রয়োগে হও শক্ত,মানুষ কিন্তু নরমের যম হয় আর শক্তের হয় ভক্ত!রাজা: কী জ্বালাতন! আর উপদেশ দিয়ো না গবেষকতুমিও দেখি দিনে দিনে হয়ে উঠছ টক শো,একটা কিছু ইস্যু দিলেই তার পেছনে দিনরাতসব চ্যানেলেই সেম লোকের সেম শো!গবেষক: আজকাল সব চ্যানেলেই টক শো তো বেশ হিট,আইডিয়ার অভাব হলে সবাই ভাঙে একই ইট!রাজা: গবেষক, ঘুম আসছে, আজ অধিবেশন এখানেই করো মুলতবি,গবেষক: বিটিভিটা ছাড়ি? দেখতে দেখতে ঘুমিয়ে যান হীরক রাজার ছবি!