হীরক রাজার দেশে পুলিশের বেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গবেষক: রাজামশায়, রাজ্যে এমন কী ঘটেছে, আসতে হলো আবারগত সপ্তায় না এলাম, এর ভেতরেই নতুন কাভার?নিশ্চয় ঘটেছে ভয়ানক কিছু, তা না হলে রাজা কেন চুপকী এমন ঘটেছে রাজ্যে, কেন এমন তাহার রূপ?রাজা: চুপ করো গবেষক, সাধে কী আর ডেকেছি,রাজ্যে এসব হচ্ছেটা কী, এই জন্য কি তোমাদের রেখেছি?গবেষক: রাজামশায়, কী হয়েছে সবকিছু বলুন খুলে বেশিক্ষণ ধরে রাখলে শেষে না আবার পেটটা যায় ফুলে!রাজা: রাজ্যে এসব হচ্ছেটা কী, প্রকাশ্যে পুলিশের হাতে প্রহারগবেষক: ওদের খাদ্যাভ্যাসে চেঞ্জ এসেছে, এখন এসবই তো আহার!রাজা: রাজ্যের পুলিশ কী শুরু করছে এই সবদুই দিন পর পর অভিযোগ,আজ একে মারে তো কাল ওর গায়ে তোলে হাতকে দিল তাদের এ সুযোগ? গবেষক: রাজামশায়, হাসালেন, এটা কোনো ঘটনা!এই রকম কত কিছুই তো রটে, নাকি রটে না?পুলিশের কাজ পুলিশ করেছে হাত তুলেছে গায়,এ নিয়ে টেনশন করা কি রাজার শোভা পায়?রাজা: ছিঃ ছিঃ! আমার রাজ্যের পুলিশ এতই বোকা!সামান্য কটা ঘটনা দিতে পারে না ধামাচাপাএত এত ঘটনা চোখের সামনে তুলে রেখেশেষে কিনা পচা শামুকে কাটলি দু-পা!গবেষক: এই নিয়ে আপনি মোটেও নেবেন না পেইন,হীরক রাজ্যে নতুন মন্ত্র—নো পেইন, অনলি গেইন!রাজা: তা না হয় মানলাম কিন্তু এত কিছু কেন শুনিরাজ্যে কেন চলছে এই সব নিয়ে কানাকানি!জলদি করে বলে দাও, স্বয়ং রাজা চায় এর বিচারআপাতত কাজ চালাতে এক-এ এক-এ মিলিয়ে দাও চার!গবেষক: পুলিশের বিচার করবে পুলিশ! পুলিশে পুলিশে জ্ঞাতি ভাই,কাকের মাংস কাকে খায় নাইহার উপর সত্য নাই!রাজা: সত্য-মিথ্যা জানি না, একটা কিছু করো,ভালো-খারাপ বুঝি না, আপাতত কজন ধরো!গবেষক: পুলিশ এখন চলে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে,রাজা: পুলিশকে কন্ট্রোল করার হিম্মত কি কারও নাই রে!গবেষক: পুলিশ থেকে নিরাপদ দূরে থাকতেপরামর্শ দিয়েছেন প্রতিমন্ত্রী,রাজা: পুলিশ কি আর মানুষ নেই!যন্ত্র-মানব নাকি ষড়যন্ত্রী? গবেষক: রাজামশায়, রাজ্যের যত বড় বড় পুলিশশুনেছি সবার নাকি রাজার এলাকায় বাড়ি,এটা কি রাজার নতুন কোনো শখনাকি অন্য এলাকার পুলিশগুলো আনাড়ি!রাজা: কে বলে এসব কথা, কোত্থেকে বয় এই বাতাস?ভেবেছ কী, ভাত না খেয়ে হীরকের রাজা খায় শুধু ঘাস?গবেষক: রাজামশায়, মাফ করবেন, এতটা লাগবে বুঝিনি,আপনার সাথে থাকি তো, টক-ঝাল বুঝি না, বুঝি শুধু চিনি!রাজা: হীরকের দেশে পুলিশের বেশে কে হাসে ওই ভয়ানক হাসি?গবেষক: আর কে মশায়, জামাটা খুললেই তো সেই পুরোনো-বাসি!আচ্ছা, রাজামশায় কি পড়েছেন বইটা, ফ্রাংকেনস্টাইন নাম তাররাজা: কী আছে ওতে, হঠাৎ এ বইয়ের কেন অবতার?গবেষক: সেখানে ছিল এক পাগলা ডাক্তার, মানুষ মেরে বেশ নামডাক তার।রাজা: দেখেছ, মানুষ মারলেও নাম-ডাক হয়!গবেষক: কিন্তু সেই নাম আর কয়দিনই বা রয়!মৃত জোড়া দিয়ে সে বানিয়েছিল এক প্রকাণ্ড দানবভেবেছিল ওটা কথা শুনবে, হায়রে বোকা মানব!রাজা: কী? কথা শোনেনি, এত বড় স্পর্ধা ওই সামান্য দানবের!গবেষক: জি, নিজের তৈরি দানবই জান নিয়েছিল মনিবের! রাজা: এতক্ষণে বুঝলাম, কিছু একটার ইঙ্গিত আছে তোমার কথায়,ঝটপট বলে ফেলো, দেখি লুকিয়ে রেখেছ কোথায়?গবেষক: রাজা দেখি আজকাল ইঙ্গিতও বোঝেনআর কদিন পর তো হয়ে উঠবেন আইনস্টাইন,শুধু এটা বোঝেন না, এই পোষা পুলিশগুলোএকদিন হয়ে উঠতে পারে ফ্রাংকেনস্টাইন!রাজা: হীরকের রাজ্যে দানব আসবে? রাজার চেয়ে বড় দানব আছে নাকি তল্লাটে!কি, ঠিক কি না?গবেষক: ঠিক ঠিক এলে আসুক, আমরাও গুনে দেখবকত বড় মাইক আছে কার কল্লাতে!রাজা: শাট আপ, চুপ করো, ব্যাটা গবেষকভয় করছে, দরজায় কে যেন করল নক!গবেষক: ছিঃ ছিঃ! রাজামশায়, ভয় পেলে কি চলবে?হীরকের রাজা ভয় পেলে লোকে কী বলবে!রাজা: লোকের কথার খেতা পুড়ি, আছে তো বেশ সুখেজনগণের মাথায় কাঁঠাল ভেঙে পুরব সবাই মুখে!গবেষক: রাজা কিন্তু ভুল করছেন, জনগণের কথা ভাবুনপুলিশের হাতে তুলে দেবেন না সব ক্ষমতাযার যা প্রাপ্য ততটুকুই দিন তাকেএকবার স্বাদ পেলে কেউ ছাড়তে পারে না এর মমতা!রাজা: বাদ দাও ওসব ফোরকাস্টিং শকআমি আজ যাই গবেষক, মাথাটা করছে ঝিমঝিম!গবেষক: আপনি রেস্ট নেন, পুলিশের বিষয়টা দেখছি,দেখি ব্যাটারা কত দূর যায়, আর কী কী করে ঘোড়ার ডিম!তবে পুলিশের এই নির্যাতনের কথা আজ বিশ্বজুড়ে স্বীকৃত!ওরা আসলেই আর মানুষ নেই, মস্তিষ্কবিকৃত!