হীরক রাজার নতুন ভোর
গবেষক: কই গেলেন রাজামশায়, গেল বুঝি দেশটা,শুরুটা যা-ই হোক, হাল ধরুন, রক্ষা করুন শেষটা! রাজা: চিন্তার কি আর কমতি আছে, কম কি করছি চেষ্টা,সবাই যেন কী খেয়েছে, এখনো কাটছে না তার রেশটা!গবেষক: ওসব কিছু না, ভান ধরেছে, চুবিয়ে আনেন ঠান্ডা জলে,দেশ চালাতেই হিমশিম খাচ্ছে, আবার বিদেশ নিয়ে কথা বলে!রাজা: ঠিকই বলেছ, কিন্তু কার ওপর যে নেব ভরসা,ভাবছি এখন, কবে এই আঁধার কেটে আকাশটা হবে ফরসা!গবেষক: দুর্নীতি তো এখন সিঙ্গেল নয়, রূপ নিয়েছে প্রতিষ্ঠানে,মাথাসহ উঠে আসবে, শক্ত হাতে যদি কেউ কানটা টানে! রাজা: কান টানার লোক পাব কই, কান রেখেছে ঢেকে,টানতে গেলে দল পাকিয়ে, সবাই যদি যায় বেঁকে?গবেষক: তা তো ওরা বাঁকবেই, ওরা কি আর দেশের তরে,গাছেরও খায় তলারও কুড়ায়, পাঁচ বছরে গোডাউন ভরে!রাজা: কী করি গবেষক, মাথায় তো কিছু ঢুকছে না!তুমি থাকতে ভাবব আমি, বিষয়টা ঠিক জমছে না।গবেষক: ওরা যখন কিছু বলবে, বুঝবেন সেটা শুগার কোটেডমিথ্যাটাকে সত্য বলায় ওরা কিন্তু হাই রেটেড!আপনার চারপাশ ভরে আছে চামচায়,সত্যটাকে ফিল্টার করে আপনার কাছেই আম চায়!রাজা: বলো গবেষক, দেব নাকি সব কটাকে খামচায়?গবেষক: ছিঃ ছিঃ রাজামশায়, আপনি কেন খামচাবেন?যোগ্য লোককে দায়িত্ব দিয়ে, আপনি বসে আম-চা-খাবেন!রাজা: বুঝেছি গবেষক, এবার বলো রাজ্যের কী হাল-হকিকত!কী কী ঘটনা ঘটল, তাতে প্রজাদের কার কী অভিমত?গবেষক: ঘটেছে তো অনেক কিছু, কোনটা রেখে কোনটা বলি!তবে রাজ্যে বাঁশের চেয়ে কঞ্চি বড়, আর ফুলের চেয়ে বড় কলি!রাজা: হেঁয়ালি বন্ধ করো, এটা হেঁয়ালি করার সময় নয়,যা বলবে খোলাখুলি, ভয় নেই, ঝেড়ে ফেলো সব সংশয়!গবেষক: আপনার অর্থমন্ত্রী, সে তো মস্ত বড় ধনী লোক, একেবারে গৌরী সেন!আপনারও যদি কিছু লাগে টাকা-পয়সা, তার কাছ থেকে চেয়ে নেন!রাজা: তাই নাকি, কী করে বুঝলে সে যে এত ধনী?গবেষক: সবাই বুঝল কোথায় এত টাকা যায়, কোথায় সেই খনি!শোনেন রাজামশায়, যার কাছে হাজার কোটি টাকা নস্যি,তার মতো কে-বা আছে এ অঞ্চলে এতটা দস্যি!রাজা: তা আর কী কী বলেছে কও দেখি শুনি!দেখি লোকটা যতটা শুনেছি তার কতটা গুনি!গবেষক: তার আমলেই অর্থ হলো কলঙ্কিত, একবার নয় বারবার!দুষ্টু শেয়ারবাজার সে বোঝে না, অথচ অর্থ নিয়েই তার কারবার!রাজা: হুম তা বলেছ ঠিক, আমি দেখি এর কী করা যায়!গবেষক: এই নিয়ে রাজ্যজুড়ে কারও চোখে কিন্তু ঘুম নেই!রাজা: কেন, রাজকারবার নিয়ে প্রজাদের কেন এত মাথাব্যথা!গবেষক: যেদিন সারা অঙ্গে ব্যথা হবে, সেদিন ওষুধ দেবেন কোথা?রাজা: গবেষক, আজ তুমি বড্ড পেঁচাচ্ছ, যা বলবে ক্লিয়ার কাট!গবেষক: অন্তরে সব সদরঘাট, বাইরে বাবু একদম ফিটফাট!রাজা: ওসব কাট-ফাট বুঝি না, ঝেড়ে কাশো গবেষক!আমার সময়ের অনেক দাম, অযথা করো না তো বকবক!গবেষক: বকবকানি শুনতে হলে রাজা মশায় যদি চান!লুই আই কানের ঘরে না গিয়ে, রেডিওতে লাগান কান!আপনি তখন শুনতে পাবেন, স্তুতিমূলক গানওজনগণের ভাগ্য নিয়ে ওইখানে হয় ফানও!রাজা: বুঝলাম গবেষক, তুমিও বেশ ফলো করো!সব কটাকে দেখে নেব, আমার কাছে দেশটাই বড়!গবেষক: তা না হয় দেখেই নিলেন, কিন্তু দেখবেন আর কতটা?দিনে দিনে কিন্তু বাড়ছে ভাইরাস, সঙ্গে জনগণের ক্ষতটা!রাজা: যাদের নিয়ে ভেবেছিলাম রাজ্যে আনব নতুন ভোর!গবেষক: তারাই এখন লুটছে দেশ, সব জনগণের ভাগ্যচোর!রাজা: ছাত্রলীগ খেপছে কেন, ক্যাম্পাস উত্তেজিত কিসে?গবেষক: ওদের কি আর কারণ লাগে, সেই পুরোনো বিষে!রাজা: সোনালী ব্যাংকে কী হয়েছে, তলায় নাকি ফুটো?গবেষক: সেই ফুটোতে বেরিয়ে যাচ্ছে রাঘব বোয়াল দুটো!রাজা: আমায় এখনো চেনেনি, সব ফুটোয় করে দেব সিলগালা!প্রয়োজনে কঠিন হব, দেখে নেব সব কটা চোর...! গবেষক: উত্তেজিত হবেন না, উত্তেজনা নয় রাজার কাজ,আপনি শুধু অর্ডার দিন, কাজ করবে পাইক-পেয়াদা-বরকন্দাজ!রাজা: প্রয়োজনে তা-ই দেব, কিন্তু আর কটা দিন দেখি, কদ্দুর যায়।গবেষক: এই তো রাজামশায়, এইভাবেই তো বছর বছর দিয়ে আসছেন লাই!এই দেখেই তো চুল পেকেছে, বয়স গেছে বেড়ে!যা করার শক্ত হাতে করুন, আর দিয়েন না ছেড়ে!রাজা: কথাটা হয়তো খাঁটিই বলেছ, আমি না মূল্য দিলাম!কিন্তু ওদের কে বোঝাবে, জনগণের ভাগ্য নিয়ে হয় না নিলাম!গবেষক: প্লিজ রাজামশায়, হবেন না আর ইমোশনাল!দেশ চালাতে হবে শক্ত হাতে, বি মোর প্রফেশনাল!রাজা: প্রফেশনের কথা আসছে যখন, দেশ চালানোও চাকরি!জনগণের টাকায় বেতন-বোনাস, থালার ভাত আর চুলার লাকড়ি!গবেষক: দেশ চালানো চাকরিই বটে, চাকরিদাতা জনগণ!শাসন-শোষণ সব পেরিয়ে, মনে রাখবেন এখন একবিংশ সন!