হীরক রাজার ‘লোডশেডিংময়’ দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজা: কী ব্যাপার, গবেষক?হাসি নাই মুখে,কালকে চ্যাটও করলে নাবসো নাই ফেসবুকে?গবেষক: কী বলব মহারাজ!আছেন তো মহাসুখে,লোডশেডিং ছিল সারাটা দিনতাই হাসি নাই এই মুখে।রাজা: লোডশেডিং?অবাক হলাম আমি!ভালো করেই জানো বিদ্যুতের উৎপাদন রাজ্যে ঊর্ধ্বগামী।গবেষক: তার পরেও তো হচ্ছে না বন্ধএই বিচ্ছিরি লোডশেডিং,কত ছাত্র, কত পরীক্ষার্থীপারছে না করতে রিডিং।রাজা: আরে এত রিডিং করেসার্টিফিকেট একটা পাবে হাতে,চাকরির জন্য তারপর তোঘুরবে দিনে রাতে।এ দেশের সব তরুণ বেকার চাকরি খুঁজে মরছে,তাই তো আমার বড় ছেলেটাবিলেতে গিয়ে পড়ছে।গবেষক: বাহ! মহারাজ, বাহ!কাজ একটা আপনি করেছেন বটে,আমার চেয়ে অনেক বেশি বুদ্ধি দেখি আপনার ঘটে। রাজা: লোডশেডিং লোডশেডিং করে তোমরাচেঁচাও গরুর মতো,এই ব্যাপারে আমার আছেতথ্য জানা কত!লোডশেডিংয়েরও আছে অনেকউপকার জানো?বলব আমি এখন সেসবদুই কান খুলে শোনো।লোডশেডিংয়ে ছেলেমেয়েরাবসে না ফেসবুকে,চোখটা তখন তারা শুধুটেক্সট বুকেতেই রাখে। লোডশেডিংয়ে মা-চাচিরা দেখে না হিন্দি সিরিয়াল,ঠিক সময়েই রান্নাটা হয়হাঁড়িতে চড়ে চাল।গবেষক: ঠিক! ঠিক! ঠিকই বলেছেনদারুণ মহারাজা!রাজা: লোডশেডিংয়ে ছাদে গিয়ে সবাইবাতাসটা খায় তাজা।এবার দেখি বলো গবেষকশুভবোধ কি জাগল?লোডশেডিং নিয়ে তোমার মনেরভুলটা কি ভাঙল?গবেষক: খাঁটি কথাই বলেছেন আপনিঅতি চমৎকার!আমায় বলেছেন ঠিক আছে তাবলবেন না কাউকে আর।পাবলিক যদি শোনে এই কথাপারবেন না রাস্তায় হাঁটিতে,শুরু করে যদি মারধর তারাপড়বে না একটিও মাটিতে।  মো. সাখাওয়াত হোসেনদামপাড়া, চট্টগ্রাম।