হুইজের আলোকচিত্র প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুইজের আলোকচিত্র প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীরা
হুইজের আলোকচিত্র প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীরা

হুইজ ট্রেনিং সেন্টারের আয়োজনে ১৯ ডিসেম্বর দিনব্যাপী আলোকচিত্র প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘বেসিকস অব ফটোগ্রাফি’ শিরোনামে এই কর্মশালায় আলোকচিত্রের নানা বিষয়ে প্রশিক্ষণ দেন আমির হামযা।
কর্মশালা শেষে নগরের মেহেদীবাগে অবস্থিত হুইজ ট্রেনিং সেন্টারে সনদ বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন চিটাগাং ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ ও ডেইলি স্টার–এর জ্যেষ্ঠ ফটোসাংবাদিক অনুরূপ কান্তি দাশ। হুইজের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্থার পরিকল্পনা পরিচালক তাফহিম হিমেল, রেজা চৌধুরী ও পরিচালক প্রশাসন কাজী আরফাত। দিনব্যাপী এই কর্মশালায় নগরের বিভিন্ন স্কুল ও কলেজের মোট ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়। বিজ্ঞপ্তি।