হুমকির মুখে রূপবৈচিত্র্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হলে বন ও বনের অধিবাসীদের রূপবৈচিত্র্য হুমকির মুখে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বনের এক কম বয়সী সুন্দরী বৃক্ষ বলেন, ‘বিদ্যুৎকেন্দ্র থেকে প্রচুর ধোঁয়া বের হবে। আর এই ধোঁয়ায় আমাদের স্কিন নষ্ট হয়ে যাবে। আমরা কালো হয়ে যাব। আর আপনি তো জানেনই, বনে ফেসিয়াল করার কোনো ব্যবস্থা নেই।’
ধোঁয়াকে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করে বনের প্রভাবশালী পাখি ইগল জানান, ‘ধোঁয়ার কারণে আমাদের উড্ডয়ন বাধাগ্রস্ত হবে। তা ছাড়া আমাদের শিকার দেখতেও সমস্যা হবে। আর চোখের সমস্যা তো হবেই। অনেক পাখিকে বাধ্য হয়ে চশমা নিতে হতে পারে।’ বনের আরেক পাখি সাদা বক বলেন, ‘চিমনির ধোঁয়ায় আমার সাদা পালক কালো হয়ে গেলে বয়ফ্রেন্ডের কাছে মুখ দেখাব কীভাবে?’