হুমায়ুন আজাদ-শামসুর রাহমান স্মরণসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমান এবং বহুমাত্রিক ও প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদকে স্মরণ করল প্রমা আবৃত্তি সংগঠন। ১৭ আগস্ট শনিবার সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে দুই কবির কবিতা ও লেখা থেকে পাঠ করা হয়।অনুষ্ঠানে শামসুর রাহমানের কবিতা নিয়ে ‘অভিশাপ দিচ্ছি’ এবং হুমায়ুন আজাদের কবিতা ও জীবনালেখ্য নিয়ে ‘সব কিছু নষ্টদের অধিকারে যাবে’ শিরোনামে আবৃত্তি পরিবেশন করেন প্রমার শিল্পীরা। গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন রাশেদ হাসান। এতে আবৃত্তি করেন রাশেদ হাসান, কঙ্কন দাশ, জেরিন মিলি, বিশ্বজিৎ পাল, শর্মিষ্ঠা বড়ুয়া, তাজুল ইসলাম, মোহিত বিশ্বাস, সাহেলী তাহের, মঞ্জুর মুন্না, ইব্রাহিম খলিল মাসুদ, সাইফুর রহমান, রুনা চৌধুরী, নাজমুল আলীম, জোবায়ের জুয়েল, রাজু দাশগুপ্ত, মাহফুজ আহমেদ, নিপা আক্তার, রোজী বিশ্বাস, আবুল ফয়েজ, সুস্মিতা বড়ুয়া, রাজীব কুমার রায়, সঞ্জয় সরকার, রুহিনা রেজওয়ানা, তনুজা বড়ুয়া, সাইতুহা বিনতে আজিজ, শর্মিষ্ঠা রায়, স্মরনিকা চাকমা, প্রত্যয় দত্ত, রাজশ্রী ভৌমিক, সাজ্জাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও তাসনিম জামাল।অনুষ্ঠানে আলোক পরিকল্পনা ও প্রক্ষেপণে ছিলেন মোসলেম উদ্দিন সিকদার, আবহ সংগীত রানা বড়ুয়া, মামুরা মমতাজ,পরিতোষ দাশ এবং স্লাইড প্রক্ষেপণে ছিলেন রাজু দাশগুপ্ত। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আমন্ত্রিত শিল্পী হিসেবে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী লায়লা আফরোজ।