প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি ও কথাসাহিত্যিক হুমায়ুন আজাদের জীবনালেখ্য নিয়ে ‘সব কিছু নষ্টদের অধিকারে যাবে’ শিরোনামে আবৃত্তি প্রযোজনার আয়োজন করে প্রমা আবৃত্তি সংগঠন। ১২ আগস্ট হুমায়ুন আজাদের দশম প্রয়াণ দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই প্রযোজনার গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন রাশেদ হাসান। এতে আবৃত্তি করেন শিল্পী রাশেদ হাসান, কঙ্কণ দাশ, বিশ্বজিৎ পাল, শর্মিষ্ঠা বড়ুয়া, তাজুল ইসলাম, মোহিত বিশ্বাস, মঞ্জুর মুন্না, ইব্রাহিম খলিল, সাইফুর রহমান, রুনা চৌধুরী, নাজমুল আলীম ও রাবেয়া সুলতান। আলোক প্রক্ষেপণে ছিলেন মোসলেম উদ্দিন সিকদার, আবহ সংগীতে পরিতোষ দাশ এবং স্লাইড প্রক্ষেপণ করেন পার্থপ্রতিম মহাজন ও আরাফাত সোহাগ। বিজ্ঞপ্তি।