চট্টগ্রামের সর্বস্তরের নাগরিক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও পেশাজীবীদের উদ্যোগে ২৪ জুলাই বিকেল তিনটায় চেরাগি পাহাড় চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে ঔপন্যাসিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ স্মরণে শোকসভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক এম নাসিরুল হক। সভা পরিচালনা করেন কবি মনিরুল মনির।হুমায়ূন আহমেদ নাগরিক শোকসভা সফল করতে বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন কবি ও সাংবাদিক ওমর কায়সার, কামরুল হাসান, আবৃত্তিশিল্পী রণজিত রক্ষিত, প্রাবন্ধিক সত্যব্রত বড়ুয়া, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, সংস্কৃতি কর্মী মফিজুর রহমান, আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, অমিতাভ সেন, উদীচীর সুনীল ধর, সাংবাদিক চৌধুরী ফরিদ, ছড়াকার আহসানুল কবির, দেবাশীষ রুদ্র, আরিফ রায়হান, দিদার আশরাফী, জীভক বড়ুয়া, বন্ধুসভার আলাউদ্দিন খোকন, রাসেল চৌধুরী, সংস্কৃতিকর্মী সজল দাশ, চ্যানেল-২৪-এর শফিক আহমেদ, চ্যানেল আইয়ের মো. আমীন চৌধুরী, মনিরুল মনির ও সাখাওয়াৎ হোসেন।সভায় আগামী ৩ আগস্ট শুক্রবার বেলা আড়াইটায় হুমায়ূন আহমেদ স্মরণে শোকসভা আয়োজন করার প্রস্তাব করা হয় এবং এ-সংক্রান্ত চূড়ান্ত প্রস্তুতি নিতে কাল ২৭ জুলাই বিকেল তিনটায় চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে দ্বিতীয় বৈঠক করার সময় নির্ধারণ করা হয়। এ সময় চট্টগ্রামের কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতি কর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হচ্ছে।