হুমায়ূন আহমেদ নাগরিক স্মরণসভা ৩ আগস্ট
চট্টগ্রামের সর্বস্তরের নাগরিক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও পেশাজীবীদের উদ্যোগে ২৭ জুলাই বিকেল তিনটায় চেরাগি পাহাড় চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে ঔপন্যাসিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ স্মরণে সভার প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজনীতিবিদ বালাগাত উল্লাহ। পরিচালনা করেন কবি মনিরুল মনির।সভায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেনকে আহ্বায়ক ও কবি কামরুল হাসানকে সদস্য সচিব নির্বাচিত করে স্মরণসভার একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ৩ আগস্ট ২০১২ শুক্রবার দুপুর আড়াইটায় মুসলিম ইনস্টিটিউট হলে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে একটি স্মরণ গ্রন্থ প্রকাশ হবে। এই আয়োজনের জন্য সাত সদস্যের একটি কার্যকরী কমিটি গঠিত হয়। কার্যকরী কমিটির সদস্যরা হলেন সাইফুল আলম, রাশেদ হাসান, সুনীল ধর, প্রণব চৌধুরী, কমল রুদ্র, দিদার আশরাফী ও মনিরুল মনির।হুমায়ূন আহমেদ নাগরিক স্মরণ সভা সফল করতে বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন এম নাসিরুল হক, কামরুল হাসান, রণজিত রক্ষিত, সত্যব্রত বড়ুয়া, হোসাইন কবির, রাশেদ হাসান, সাইফুল আলম, রিয়াজ হায়দার, অনুপ বিশ্বাস, ওসমান গণি চৌধুরী, অঞ্চল চৌধুরী, জামাল উদ্দিন, ডা. চন্দন দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি