হুমায়ূন আহমেদের নাগরিক স্মরণসভা কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরেণ্য কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের নাগরিক শোকসভা আগামীকাল শুক্রবার দুপুর আড়াইটায় মুসলিম হল ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। হুমায়ূন আহমেদ নাগরিক শোকসভা কমিটি চট্টগ্রামের উদ্যোগে অনুষ্ঠিতব্য এই স্মরণসভায় শ্রদ্ধার্ঘ্য অর্পণ, শোকসংগীত, স্মৃতি তর্পণ, আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এর আগে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপমকে আহ্বায়ক ও কবি কামরুল হাসানকে সদস্যসচিব করে হুমায়ূন আহমেদ নাগরিক শোকসভা কমিটি গঠন করা হয়। স্মরণসভা উপলক্ষে হুমায়ূনের ওপর একটি স্মারকগ্রন্থও প্রকাশ করছে নাগরিক শোকসভা কমিটি। বিজ্ঞপ্তি।