হুমায়ূন-বচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখালেখি এক নিঃসঙ্গ যাত্রা।  বলপয়েন্টপৃথিবীর কিছু ব্যাধি আছে, যার ওষুধ নেই। যেমন—ক্যানসার, পাঠব্যাধি। পাঠব্যাধিতে আক্রান্তজনকে কিছু না কিছু পড়তেই হবে। পড়ার কিছু না থাকলে মনে হবে, মরে যাই।  বলপয়েন্টপৃথিবীতে ২ ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ রাগ প্রকাশ করতে পারে, খুশি প্রকাশ করতে পারে না। আরেক ধরনের মানুষ খুশি প্রকাশ করতে পারে, রাগ প্রকাশ করতে পারে না।  লীলাবতীমানুষের অনেক অদ্ভুত ক্ষমতার একটি হচ্ছে মিথ্যা বলার ক্ষমতা। কল্পনাশক্তি আছে বলেই সে মিথ্যা বলতে পারে। যে মানুষ মিথ্যা বলতে পারে না, সে সৃষ্টিশীল মানুষ না, রোবট টাইপ মানুষ।  তন্দ্রাবিলাসমানবজীবন হলো অপেক্ষার জীবন।  ফাউন্টেন পেনভ্রমণকাহিনি লেখার কিছু ‘ফর্মুলা’ আছে। এই ফর্মুলায় যে শহরে যাওয়া হয়, তার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরা হয়। বিশেষ বিশেষ স্থাপনার উল্লেখ করতে হয়। তার বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে হয়। পাঠক যেন পড়েই বুঝে নেন লেখক অত্যন্ত পরিশ্রমী এবং জ্ঞানী। লেখককে জ্ঞানী হতে তেমন পরিশ্রম করতে হয় না। টুরিস্টদের জন্যে বের করা চটি চটি বুকলেটে অনেক কিছু লেখা থাকে। সেখান থেকে ‘টুকলিফাই’ করলেই হয়। ইন্টারনেটের কল্যাণে এখন অবশ্যি চটি বইও লাগে না। কম্পিউটারের সামনে বসে ইস্তাম্বুলের গুগল সার্চ দিলেই হলো।ভ্রমণকাহিনিকে রসাল করার বিষয়টির প্রতিও লেখককে লক্ষ রাখতে হয়। ভ্রমণে মজার ঘটনা (বেশির ভাগই বানানো) এবং দুর্ঘটনা (এটাও বানানো) বিতং করে লেখা হয়। অতি অবশ্য বিদেশিনী কোনো তরুণীর (রূপবতী) সঙ্গে বাংলাদেশ সম্পর্কে কথাবার্তা থাকে। রূপবতী বাংলাদেশ বিষয়ে অজ্ঞ থাকেন। তাকে জ্ঞান দেওয়া হয়।উল্লেখযোগ্য স্থাপনার সামনে লেখকের ছবি ছাপা হয়। ছবির নিচে ক্যাপশন থাকে। উদাহরণ—‘হায়া সুফিয়া। মুগ্ধ হয়ে দেখছেন লেখক। বাম থেকে দ্বিতীয়জন।’ এই বিবেচনায় ভ্রমণকাহিনি লেখায় আমি মোটামুটি ব্যর্থ। কোথাও বেড়াতে গেলে নিজের ভালো লাগার অংশটিই আমার লেখায় প্রাধান্য পায়। শহরের বিশেষত্ব বা রহস্য ব্যাখ্যায় আমি কখনো ব্যস্ত হই না। একটি শহর বুঝতে হলে দিনের পর দিন সেখানে থাকতে হয়। দুই দিন থেকে ভ্রমণকাহিনির লেখক লিখতে পারেন ‘ইস্তাম্বুলে আটচল্লিশ ঘণ্টা’ কিংবা ‘ইস্তাম্বুলে দুই হাজার নয় শ’ আঠাশ মিনিট’। আমি কখনো লিখব না। পায়ের তলায় খড়মভয়ংকরেরও এক ধরনের সৌন্দর্য আছে। সেই সৌন্দর্য থেকে চোখ ফেরানো যায় না।  আমার ছেলেবেলাকুৎসিত জিনিস দেখতে হয় কাছ থেকে, সুন্দর জিনিস দূর থেকে।  তন্দ্রাবিলাসসামান্য কথাবার্তা থেকেও অনেক কিছু হয়ে যেতে পারে। একত্র হওয়া একদল মানুষের মতো ভয়ংকর আর কিছুই নেই। এরা বারুদ। আগুনের একটা ফুলকি পড়লেই আর দেখতে হবে না। আগুনের ফুলকি থাকে সামান্য কথাবার্তায়।  জল জোছনাপৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে। ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ংকর অত্যাচার। কারণ, এই অত্যাচারের বিরুদ্ধে কখনোই কিছু বলা যায় না। সহ্য করে নিতে হয়।  বলপয়েন্টআনন্দ পেলে মানুষ তার আনন্দের খবর সবাইকে জানাতে চেষ্টা করে। মানুষ দুঃখ কিংবা কষ্ট পেলে তার খবর কিন্তু জানাতে চায় না। গোপন করে রাখে। মানুষ ছাড়া অন্য সব পশু-প্রাণিজগতের নিয়ম কিন্তু ভিন্ন। পশু বা পক্ষীজগতের নিয়ম হলো, দুঃখ-কষ্ট চিৎকার-চেঁচামেচি করে সবাইকে জানাও। আনন্দের খবর গোপন রাখো।  লীলাবতীযে ভালোবাসা না চাইতে পাওয়া যায়, তার প্রতি কোনো মোহ থাকে না।  আমার ছেলেবেলালেখালেখি এক ধরনের থেরাপি। ব্যক্তিগত হতাশা, দুঃখবোধ থেকে বের হয়ে আসার পথ। আমি এই থেরাপি গ্রহণ করে নিজের মনকে সুস্থ রাখার চেষ্টা করি। বলপয়েন্টমাঝে মাঝে তুচ্ছ বিষয় চোরাকাঁটার মতো মনে লেগে থাকে। ব্যথা দেয় না, অস্বস্তি দেয়।  বলপয়েন্ট