হুমায়ূনের বইমেলা আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও সিলেটের পর এবার চট্টগ্রামেও আয়োজন করা হচ্ছে বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বইমেলার। তিন দিনব্যাপী এই বইমেলা আজ বৃহস্পতিবার প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে শুরু হবে। হুমায়ূন আহমেদের প্রকাশকেরা এই মেলার আয়োজন করেছে। আজ বিকেল সাড়ে তিনটায় বইমেলা উদ্বোধন করবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিত্রশিল্পী মনসুর উল করিম, কথাসাহিত্যিক হরিশংকর জলদাস এবং লেখক ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী। মেলার উদ্বোধনী দিনসহ প্রতিসন্ধ্যায় মঞ্চে থাকছে স্বরচিত কবিতা, ছড়া পাঠ, আবৃত্তি, গান ও পথনাটক। মেলা চলবে ৭ জানুয়ারি শনিবার পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত ।