হুলাইন ছালেহ্-নূর ডিগ্রি কলেজে রোভার স্কাউটের দুদিনব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি কলেজের অধ্যক্ষ দিদারুল আলম বাংলাদেশ স্কাউটস কর্তৃক জাতীয় সনদ পাওয়ায় ও অর্থনীতি বিভাগের শিক্ষক আবদুল হান্নান সিকদার বিভাগীয় শ্রেষ্ঠ রোভার লিডার মনোনীত হওয়ায় কলেজের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়া হয়।
কলেজের বাংলা বিভাগের প্রধান ফাউজুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম জেলা রোভারের সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ ছন্দা চক্রবর্তী। এ ছাড়া অন্যান্যের মধ্যে দিলীপ ধর ও আবু তাহের চৌধুরী বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে ফজলুল কাদের চৌধুরী বলেন, ‘ছাত্রছাত্রীদের উন্নত চরিত্র গঠন, সেবার মানসিকতা সৃষ্টি, দেশপ্রেম ও সৃষ্টিকর্তার প্রতি কর্তব্য পালনের মাধ্যমে একটি উন্নত সমাজ ব্যবস্থা গঠনের ক্ষেত্রে রোভার স্কাউটের বিকল্প নেই।’ বিজ্ঞপ্তি।