‘হায় চিল, সোনালী ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে/ তুমি আর কেঁদো নাকো উড়ে-উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে!/ তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে!’ জীবনানন্দ দাশের এই কবিতাটি আবৃত্তি করছিলেন মির্জা মুহিত। কবিতাপ্রেমীরা মনোযোগ দিয়ে শুনছিলেন তাঁর আবৃত্তি। এভাবেই চলতে থাকে নবীন আবৃত্তিশিল্পীদের একের পর এক পরিবেশনা।গত শনিবার শিল্পকলা একাডেমীতে সন্ধ্যায় প্রমার নবীন শিল্পীদের পরিবেশনায় চলছিল আবৃত্তি অনুষ্ঠান ‘হূদয়ে শুনি কবিতার ধ্বনি’।লিপি তালুকদার শোনান মহাদেব সাহার ‘আমার কণ্ঠ কেউ থামাতে পারবে না’, মাহফুজ আহমেদ শোনান শামসুর রাহমানের ‘বন্ধু তোমাকে’ রাজু দাশগুপ্ত শোনান ভাস্কর চৌধুরীর ‘আমার বন্ধু নিরঞ্জন’, আবুল ফয়েজ শোনান রফিক আজাদের ‘প্রতীক্ষা’, জলি বৈদ্য শোনান রফিক আজাদের ‘যদি ভালোবাসা পাই’, সারওয়াত বিনতে আজিজ শোনান সুবোধ সরকারের ‘শাড়ি’, মেহজাবীন আহসান শোনান সুবোধ সরকারের ‘বাতাসি’। এ ছাড়া আবৃত্তি করেন আচরারুল হক, রোজী বিশ্বাস, রোমেনা আফাজ, ফাতেমা তুজ জোহরা, মৌসুমী ভট্টাচার্য্য, নার্গিস মীরা, ফাহিম শাওন, কনিকা মজুমদার, সাইদুর রহমান পাটওয়ারী, আবদুল হামিদ, ও জান্নাতুল বোরহানা।অনুষ্ঠানের শুরুতে প্রমার সভাপতি রাশেদ হাসান—শুদ্ধতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর প্রতি শ্রদ্ধায় এক মিনিট নীরবতা পালনের জন্য সবাইকে অনুরোধ করেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রমার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালের নির্দেশনায় পরিবেশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হিং টিং ছট’ কবিতাটির বৃন্দ আবৃত্তি।সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রমার সদস্য মঞ্জুর মুন্না ও রাবেয়া সুলতানা। আবহ সংগীতে ছিলেন টুটুল।