হৃদযন্ত্র প্রতিস্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃদযন্ত্র প্রতিস্থাপন
হৃদযন্ত্র প্রতিস্থাপন

দক্ষিণ আফ্রিকার চিকিত্সক ক্রিস্টিয়ান বার্নার্ড চিকিত্সাবিজ্ঞানে নিজেকে অমর করে রেখেছেন। তাঁর হাতেই হয়েছিল পৃথিবীর প্রথম হৃদয় প্রতিস্থাপন।
১৯৬৭ সালের ডিসেম্বরে কেপটাউনের গ্রুট শুর হাসপাতালে বার্নার্ডের নেতৃত্বে প্রায় ১২ জন চিকিত্সক ও নার্স এই ‘অসাধ্য’টি সাধন করেছিলেন।
অস্ত্রোপচার সফল হলেও বার্নার্ড ওই রোগীকে বেশি দিন বাঁচিয়ে রাখতে পারেননি। মাত্র ১৮ দিন পরই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান হৃদয় প্রতিস্থাপিত হওয়া রোগী। তবে হৃদ্যন্ত্রের প্রথম সফল প্রতিস্থাপন হিসেবে গ্রুট হাসপাতালের ওই অস্ত্রোপচারটি চিকিত্সাশাস্ত্রে ঠিকই অমরত্ব লাভ করেছে।
এ পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল