হৃদির প্রিয় সালমান শাহ, মায়ের অমিতাভ বচ্চন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়ের সঙ্গে হৃদি। ছবি: অধুনা
মায়ের সঙ্গে হৃদি। ছবি: অধুনা

র‌্যাম্প মডেল হৃদি। তাঁর মা শাহিন আলী, গৃহিণী। আজ থাকছে এ দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।
১. কোন ধরনের পোশাক পছন্দ?
হৃদি: মায়ের নকশা করা সালোয়ার-কামিজ প্রিয় পোশাক।
মা: শাড়ি। মাঝেমধ্যে সালোয়ার-কামিজও পরি।
২. প্রিয় খাবার…
হৃদি: চীনা খাবার, তবে ভাতের সঙ্গে ডাল ও ডিম ভর্তাও ভালো লাগে।
মা: ভাত, মাছ ও যেকোনো ধরনের ভর্তা।
৩. যাঁর গান ভালো লাগে...
হৃদি: জগজিৎ সিং।
মা: এসডি বর্মণ ও সঞ্জীব চৌধুরীর গান।
৪. পছন্দের অভিনয় শিল্পী…
হৃদি: ভারতের সালমান খান ও বাংলাদেশের সালমান শাহ।
মা: নার্গিস দত্ত ও অমিতাভ বচ্চন।
৫. বারবার দেখতে ইচ্ছা করে যে চলচ্চিত্র...
হৃদি: মোস্তফা সরয়ার ফারুকীর টেলিভিশন সিনেমাটি বারবার দেখতে ইচ্ছে করে।
মা: শাবানা আজমী ও নাসিরউদ্দীন শাহ অভিনীত মাসুম ছবিটি।
৬. কোথায় ঘুরতে ভালো লাগে?
হৃদি: দেশের মধ্যে বান্দরবানের নীলগিরি ও বিদেশে ভারতের রাজস্থান।
মা: ইউরোপের সব দেশ ঘোরার জন্য আমার প্রিয় জায়গা।
৭. বিরক্ত লাগে...
হৃদি: হয়তো কাউকে একটা কিছু বোঝাতে চাইছি, কিন্তু তিনি বুঝতে চাচ্ছেন না, তখন খুবই বিরক্ত লাগে।
মা: আমার সামনে কেউ মিথ্যা কোনো কিছু বোঝানোর চেষ্টা করলে।
সাক্ষাৎকার: শফিক আল মামুন