হে ফেস্টিভ্যালে 'বাংলাদেশ, সিন ফ্রম উইদিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হে ফেস্টিভ্যালে দৃক প্রকাশিত ধারাবাহিক বই বাংলাদেশ, সিন ফ্রম উইদিন-এর প্রথম সংখ্যা ওয়েইজ অব লাইফ-এর প্রচ্ছদ। ছবি: দৃক
হে ফেস্টিভ্যালে দৃক প্রকাশিত ধারাবাহিক বই বাংলাদেশ, সিন ফ্রম উইদিন-এর প্রথম সংখ্যা ওয়েইজ অব লাইফ-এর প্রচ্ছদ। ছবি: দৃক

আগামীকাল থেকে বাংলা একাডেমিতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী হে ফেস্টিভ্যাল। এবারের উৎসবে প্রকাশিত হতে যাচ্ছে ধারাবাহিক বই বাংলাদেশ, সিন ফ্রম উইদিন-এর প্রথম সংখ্যা ওয়েইজ অব লাইফ। বৃহস্পতিবার উৎসবের উদ্বোধনী দিন বিকেল সাড়ে তিনটায় দৃক প্রকাশিত বইটির মোড়ক উন্মোচন করা হবে।

বাংলাদেশ, সিন ফ্রম উইদিন শিরোনামে ধারাবাহিক এই বই সারা দুনিয়ার কাছে আশাপ্রদ বাংলাদেশের একটা ইতিবাচক চিত্রকল্প তুলে ধরতে সক্ষম হবে বলে আশা করছেন প্রকাশকেরা। এই সিরিজের প্রথম বই ওয়েইজ অব লাইফ-এর সম্পাদক আলোকচিত্রী এবং দৃক-এর ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম।

বাংলা একাডেমিতে হে ফেস্টিভ্যাল আয়োজনের অন্যতম অংশীদার হিসেবে কাজ করছে দৃক। পাশাপাশি এই উৎসবের আলোকচিত্র ধারণের দায়িত্বও আনুষ্ঠানিকভাবে দৃকের ওপর অর্পিত।