হেঁসেলের টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ মানেই গৃহিণীর সীমাহীন ব্যস্ততা। হাজারো রকমের এসব খাবারের আয়োজন করতে প্রয়োজন জিনিসপত্র। কিছু কিছু জিনিস রান্নার কাজ অনেক সহজ করে দেয় গৃহিণীর কাছে। কী সেসব জিনিস, আর দামই বা কত সেসবের? চলুন, জেনে নেওয়া যাক।ননস্টিক সসপ্যানঈদে মাংস, পোলাও, বিরিয়ানির আয়োজন করতেই হয়। আর এসব রান্নার কাজে বেশ সহায়তা করে ননস্টিক সসপ্যান। ঢাকার নিউমার্কেটের বি.বাড়িয়া এন্টারপ্রাইজের মোনায়েম খান জানান, বাজারে বিভিন্ন সাইজের সসপ্যান রয়েছে। সেখান থেকে নিজের পছন্দমতো সসপ্যান কিনে নিতে পারেন। আবার চাইলে এর পুরো সেটও কেনা যাবে। এগুলো কিনতে পারবেন ৭০০ থেকে দুই হাজার টাকার মধ্যে।ননস্টিক ফ্রাইপ্যানঈদে ভাজাভুজির কাজের অন্যতম সহায়ক হলো ফ্রাইপ্যান। বাজারে ফ্রাইপ্যান পাবেন ৪০০ থেকে এক হাজার ৩০০ টাকার মধ্যে।কাটিং বোর্ডবিভিন্ন ধরনের সবজি, পেঁয়াজ ও মরিচ কাটার কাজে এখন ব্যাপকভাবে ব্যবহূত হচ্ছে কাটিং বোর্ড। এসব কাটিং বোর্ডে বাজারে পাবেন বিভিন্ন আকারের। ১৫০ থেকে এক হাজার ২০০ টাকার মধ্যে।ছুরিদরকারি আরেকটি অনুষঙ্গ হলো ছুরি। এসব ছুরি আপনি পাবেন ৩০ থেকে ২৫০ টাকায়।চপারঈদে মাংস দিয়ে তৈরি খাবারের আয়োজন করা হয় সবচেয়ে বেশি। পাশাপাশি ব্যাপক প্রয়োজন থাকে পেঁয়াজের। সেটা কাটতেও গৃহকর্ত্রীর বিড়ম্বনার শেষ নেই। এই বিড়ম্বনার হাত থেকে বাঁচতে কিনে নিতে পারেন চপার। তাহলে কাজগুলো করতে পারবেন অনেক সহজে। দাম ৫০০ টাকা।ননস্টিক চামচননস্টিক ফ্রাইপ্যান বা সসপ্যানে ব্যবহারের জন্য প্রয়োজন ননস্টিক চামচের। এসব চামচের দাম পড়বে ৫০ থেকে ১৫০ টাকার মধ্যে। এ ছাড়া কাঠের চামচের দাম পড়বে মাত্র ২০ টাকা।হ্যান্ড বিটারপুডিং তৈরি করা বা অন্য কোনো পিঠা তৈরির সময় দুধ ও ডিমের মিশ্রণ তৈরি করতে ব্যবহার করতে পারেন হ্যান্ড বিটার। এসব হ্যান্ড বিটারের দাম পড়বে ৮০ টাকা। ইলেকট্রিক বিটারের দাম পড়বে এক হাজার ৫০০ থেকে দুই হাজার টাকা।গ্রেটারসালাদ কাটার কাজটা অনেক সহজ করে দেবে গ্রেটার। দাম পড়বে ২০০ টাকা। চাইলে কিনতে পারেন নাইসার। দাম পড়বে ৪৫০ টাকার মতো। মাংসের পাশাপাশি যদি থাকে মাছের আয়োজন, তবে মাছ কাটার ঝামেলাটা নির্ঝঞ্ঝাট করার জন্য নিতে পারেন ফিশ কাটার। এটি কিনতে পারবেন ১০০ থেকে ৭৫০ টাকার মধ্যে।স্টেনারমাংস, চাল ও সবজি ধোয়ার কাজটা একটু সহজ হবে যদি স্টেনার ব্যবহার করেন। মাংস বা শাকসবজি ধোয়ার জন্য স্টেনার পাবেন ৩০০ থেকে ৯০০ টাকার মধ্যে। আর চাল ধোয়ার স্টেনার পাবেন ১৫০ থেকে ২০০ টাকায়।