হেপাটাইটিস-বি ও জরায়ুর ক্যানসারবিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে হেপাটাইটিস-বি ও জরায়ুর ক্যানসারবিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্ল্যাস্কোস্মিথক্লাইন এ কর্মশালার আয়োজন করে। এতে প্রথম আলো, ডেইলি স্টার ও এবিসি রেডিওর কর্মীরা অংশ নেন।
কর্মশালায় বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, গ্ল্যাস্কোস্মিথক্লাইনের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আনিসুল ইসলাম ফকির, জ্যেষ্ঠ মাঠ নির্বাহী যতন দেবনাথ, মাঠ ব্যবস্থাপক সুব্রত হাওলাদার ও প্রথম আলোর হেড অব বিজনেস মোহাম্মদ আবু ইউসুফ।
কর্মশালায় বক্তারা বলেন, ৩৫ থেকে ৬৫ বছর বয়সী লোকজন হেপাটাইটিস রোগে ভোগেন। তবে অন্যরাও নিরাপদ নন। বিশ্বের প্রায় ৩৫ কোটি লোক হেপাটাইটিস-বি জীবাণুর বাহক। বক্তারা আরও বলেন, বিশ্বে মহিলাদের ক্ষেত্রে স্তন ক্যানসারে মৃত্যুহার বেশি। তবে বাংলাদেশে এই হার সবচেয়ে বেশি জরায়ু ক্যানসারে। তবে টিকা নেওয়া হলে এসব রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব বলে জানান বক্তারা। তাঁরা সুস্থ ও নিরাপদ জীবনের জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোর আহবান জানান।