হেমন্তের সন্ধ্যায় আনন্দ আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানে নাচ পরিবেশন করে এক শিশুশিল্পী
অনুষ্ঠানে নাচ পরিবেশন করে এক শিশুশিল্পী

মঞ্চে নাচ, গান ও কবিতার আসর। তবে আয়োজনটা একটু ব্যতিক্রম। এতে পরিবেশনা ছিল শুধু িখ্রষ্টান সম্প্রদায়ের শিল্পীদের। গত ২৯ নভেম্বর নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তন মাতলেন তাঁরা। ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করে আনন্দ সাংস্কৃতিক অঙ্গন।
সন্ধ্যায় আয়োজনের সূচনা হয় যিশুখ্রিষ্টের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে।
বড় পর্দায় ‘তুমি রবে নীরবে’ শিরোনামের এ প্রামাণ্যচিত্র প্রদর্শনী শেষে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। এরপর শিল্পীরা একে একে দেশের গান, পিল্লগীতি, রবীন্দ্রসংগীত, আবৃত্তি ও আধুনিক গানে মাতিয়ে রাখে দর্শকদের।
সাংস্কৃতিক পরিবেশনার ফাঁকে দেওয়া হয় সম্মাননা। সম্মাননা গ্রহণ করেন এঞ্জেলা বৈশাখী ম্যান্ডেস, জেকব ডায়েস, আইরিন সাহা, মার্গারেট বেবী সাহা ও ডন ডমিনিক পিনারো। সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিএসসি ডিডি বিশপ মাজেস কস্তা। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের পরিচালক লিটন মিত্র।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন সৃষ্টি গোমেজ, নয়মি গোন সালভেস ও গাত্রিয়েলা মারিয়া ম্যান্ডিস। সংগীত পরিবেশন করেন কেভেন রয়, ভিক্টর পিনারো, সিসিলিয়া মণ্ডল, এমিলি মণ্ডল, পূজা মজুমদার, মার্গারেট বেবী সাহা ও আইরিন সাহা। আবৃত্তি করেন নয়মি গোন সালভেস। শেষে সোফিয়া ক্যাথরিন ডি সিলভা ও অলিভিয়া ডি সুজার দ্বৈত নাচ পরিবেশন করেন।