হেরোডটাসের বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন সবে ক্লাস নাইনে উঠেছি। আমাদের অঙ্ক ক্লাস নিতেন জিন্নাত হোসেন স্যার। তিনি ছিলেন বেশ রাগী। আমরা সবাই তাঁকে ভয় পেতাম। তো, স্যার একদিন ক্লাসে এসে বললেন, ‘যারা মানবিকে পড়ো তারা বলো তো ইতিহাসের জনক কে?’ আমি সঙ্গে সঙ্গে উঠে বললাম, ‘হেরোডটাস’। এবার স্যারের প্রশ্ন ছিল হেরোডটাসের বাড়ি কোথায়? আমি তা শুনতে না পেয়ে শুনেছি আমার বাড়ি কোথায়। তাই ঝটপট উত্তর, কলেজপাড়ায়। স্যার চমকে উঠে বললেন, হু!! আর ক্লাসের সহপাঠীদের সেকি হাসি!  রেজোয়ানুল ইসলাম ডোমার, নীলফামারী