হেলিকপ্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে ঈদের তৃতীয় দিন রাত আটটায় প্রচারিত হবে নাটক হেলিকপ্টার। এটি লিখেছেন আলী ইমরান, পরিচালনা করেছেন জাহিদ হাসান। অভিনয় করেছেন মামুনুর রশীদ, ডলি জহুর, জাহিদ হাসান, নাদিয়া, মারজুক রাসেল, আহসানুল হক প্রমুখ। অনন্তপুর থেকে শ্রীরামপুর বর্ডার পর্যন্ত তিন মাইল মাটির রাস্তা। এই তিন মাইল পথ মানুষ হেলিকপ্টারে যাতায়াত করে। হেলিকপ্টারের পাখা নেই, দুই চাকায় চলে।