হোটেল আগ্রাবাদে দুই দিনব্যাপী ভারতীয় শিক্ষামেলা শুরু কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল ১ আগস্ট হোটেল আগ্রাবাদে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ভারতীয় শিক্ষামেলা। ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় শিক্ষামেলা ব্যবস্থাপনা সংস্থা সেপ–এর উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হবে। এতে সহায়তা করছে আর থ্রি করপোরেশন, গি বাংলাদেশ ও ডেইলি স্টার।
সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা সবার জন্য উন্মুক্ত থাকবে এই মেলা। মেলায় ভারতের খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি–সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হবে। পাশাপাশি শিক্ষার্থীরা বিনা মূল্যে ক্যারিয়ার অ্যাপটিচিউড টেস্টেও অংশ নিতে পারবে। বিজ্ঞপ্তি