হোটেল সেন্ট মার্টিনের বার্ষিক সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোটেল সেন্ট মার্টিন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা গত বুধবার হোটেলের কাকলী হলে অনুষ্ঠিত হয়। সভায় সুষ্ঠুভাবে হোটেল পরিচালনার জন্য সন্তোষ প্রকাশ করেন শেয়ারহোল্ডাররা। এতে সভাপতিত্ব করেন নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিচালক সুফি আহমেদ ভূঁইয়া। বক্তব্য দেন নবনির্বাচিত চেয়ারম্যান এ এস এম জাকির হোসেন ও ভাইস চেয়ারম্যান সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। শেয়ারহোল্ডারদের মধ্যে বক্তব্য দেন কামরুল হুদা ও সুলতান মো. ওয়াহিদ।
সভায় ২০১৫ সালের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন কোম্পানি সচিব গোলাম সরওয়ার চৌধুরী। সভায় নিরীক্ষিত হিসাব অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি।