হোটেলের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিজেন্সি
রিজেন্সি

রিজেন্সি
ভালোবাসা দিবস উপলক্ষে ঢাকা রিজেন্সির রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাই লাইনে চলবে নানা আয়োজন। খাবার আয়োজনের পাশাপাশি সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত লাইভ মিউজিক থাকবে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সংগীতশিল্পীরা। এছাড়া ঢাকা রিজেন্সিতে শুরু হতে যাচ্ছে পিৎজা উৎসব। ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত রিজেন্সি গ্র্যান্ডডিয়স রেস্টুরেন্টে চলবে এই আয়োজন।

আমারি ঢাকা
ভালোবাসা দিবস উপলক্ষে রুম ও খাবারে নতুন প্যাকেজ এনেছে আমারি ঢাকা। বুফে ও সেট মেন্যুতে বিশেষ ছাড় তো আছেই, সঙ্গে রুম ভাড়ায় আছে তিনটি প্যাকেজ। রুম ভাড়ার সঙ্গে থাকছে সকাল ও রাতের বুফে বিনা মূল্যে। ফোন: ০১৮৭৮৪২২২২২

ফোর পয়েন্ট বাই শেরাটন
ফোর পয়েন্ট বাই শেরাটন

ফোর পয়েন্ট বাই শেরাটন
ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ ছাড় দিচ্ছে গুলশানের হোটেল ফোর পয়েন্ট বাই শেরাটন। হোটেলের বিভিন্ন তলায় থাকা ক্যাফে ও রেস্তোরাঁয় থাকছে ভালোবাসা দিবসের বিশেষ কুকিস, কেক, চকলেট, কফি ও রাতের বুফে খাবার। শুধু ফাল্গুন ও ভালোবাসা দিবসে এখানে খাবার ও রুমে ছাড় মিলবে। ফোন: ৯৬০৯৪৪৪৫৫৫