প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোমিওপ্যাথিক চিকিৎসক কল্যাণ সোসাইটির উদ্যোগে ‘জন্ডিস রোগীর চিকিৎসায় হোমিওপ্যাথির ভূমিকা’ শীর্ষক সেমিনার ২০ নভেম্বর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেখ সোহাইল মাহমুদ। উদ্বোধক ছিলেন প্রবীণ চিকিৎসক পরিমল সাহা। প্রধান অতিথি ছিলেন হোমিও বিজ্ঞান গবেষণা ও প্রশিক্ষণকেন্দ্রের চেয়ারম্যান রতন বড়ুয়া। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক মো. কামাল উদ্দিন। অতিথি ছিলেন চিকিৎসক রতন চক্রবর্তী। প্রবন্ধ পাঠ করেন আশরাফুল করিম ও শ্যামল চক্রবর্তী। বক্তারা বলেন, জন্ডিস খাদ্য ও পানিবাহিত রোগ। পানি ভালোভাবে ফুটিয়ে ফিল্টার করে পান করা উচিত। জন্ডিস দীর্ঘস্থায়ী হলে লিভারের সমস্যা হয়। বিজ্ঞপ্তি।