প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাজসেবী ও ব্যবসায়ী হোসাইন চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ১৫ আগস্ট সন্ধ্যা সাতটায় নগরের কদম মোবারক এম ওয়াই উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম বিভাগ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি হাসিনা জাফর।
স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মো. শওকত হোসেন। প্রধান আলোচক ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মাহমুদ হাসান। বিশেষ অতিথি ছিলেন কণ্ঠশিল্পী ইকবাল হায়দার চৌধুরী, বঙ্গবন্ধু একাডেমি চট্টগ্রামের পরিচালক মো. জসিম উদ্দিন চৌধুরী, বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দিন, পুষ্প চট্টগ্রামের সভাপতি মো. এনামুল হাসান, বঙ্গবন্ধু শিল্পীগোষ্ঠী বৃহত্তর চট্টগ্রামের সাধারণ সম্পাদক মো. লিপটন। বিজ্ঞপ্তি।