১২ মে প্রকাশিত হলো ২০১১ সালের এসএসসি পরীক্ষার ফলাফল। মোট পরীক্ষার্থীর ৮২ শতাংশের কিছু বেশি শিক্ষার্থী পাশ করলেও প্রায় ১৮ শতাংশ শিক্ষার্থী পাশ করতে পারেনি।‘তোমরা যারা খারাপ ফলাফল করেছ, হয়তো মন খারাপ করছ, তবে এ থেকে শিক্ষা নিয়ে হতাশা কাটিয়ে প্রস্তুত হও আগামী বছরের জন্য। আর প্রচলিত শিক্ষাপদ্ধতি তোমার কাছে কঠিন মনে হলে ভর্তি হতে পারো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি)।’ বলছিলেন ঢাকা কলেজের সহযোগী অধ্যাপক শাহ সুনন্দা।যারা সাধারণ শিক্ষাব্যবস্থার জন্য নিজেকে একটু কম নির্ভরশীল মনে করছ, তারা ভর্তি হতে পারো বাউবিতে। ২০১০-২০১১ সেশনে এসএসসিতে এ মুহূর্তে ফরম বিতরণ চলছে। ২০০৭ সালে এসএসসিতে অকৃতকার্য হয়ে বাড়ি ছাড়ে মাহিদুল ইসলাম। ঢাকায় এসে বুঝতে পারে, লেখাপড়া ছাড়া চাকরিও হয় না। ‘শেষে আবার বাউবিতে ভর্তি হয়ে এ-মাইনাস গ্রেডে পাস করি। বাড়ি গিয়ে জানালে সবাই খুশিতে আত্মহারা আমার ফলে। মা তো জড়িয়ে ধরে সে কী কান্না!’ বলছিলেন মাহিদুল।১৪ বছরের ঊর্ধ্বে যে কেউ বাউবিতে ভর্তি হতে পারবে। সপ্তাহে শুধু শুক্রবার ক্লাস থাকায় চাকরির পাশাপাশি পড়াশোনাও চালিয়ে নেওয়া সম্ভব এখানে। এ বছর ভর্তির জন্য ফরম বিতরণ শুরু হয়েছে, চলবে ১৬ জুন পর্যন্ত। সোনালী ব্যাংকের নির্ধারিত শাখায় টাকা জমা দিয়ে ফরম নেওয়া যাবে। বাউবির ওয়েবসাইটেও ফরম পাওয়া যাবে। ফরমের ফটোকপিও গ্রহণযোগ্য।ভর্তির যোগ্যতাএখানে ভর্তি হতে হলে প্রথমে আপনাকে যেতে হবে বাউবির অনুমোদিত স্কুলে। দেশের সব জায়গায়ই বাউবির স্কুল/কলেজ/কেন্দ্র রয়েছে। সেখান থেকে রসিদ সংগ্রহ করে বাউবির (বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়) অনুমোদিত ব্যাংকে ৫০ টাকাসহ জমা দিয়ে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। ফরম পূরণ করে এক কপি সত্যায়িত ছবি, নাগরিকত্বের সনদ ও অষ্টম শ্রেণী পাসের সনদ সংযুক্ত করে স্কুলে জমা দিতে হবে। ২০১০ সালের ভর্তির জন্য ইতিমধ্যে ফরম বিতরণ শুরু হয়েছে। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ফরম বিতরণ চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। ফরম জমাদান শেষ হলে ২৮ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত সময়ে ফরম যাচাই-বাছাই শেষে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে এবং ১৩ মে থেকে ভর্তি শুরু হবে।খরচ কতএখানে পড়া যায় স্বল্প খরচে। বারবার পরীক্ষা না থাকায় তেমন কোনো খরচ নেই বললেই চলে। ১৯০০-২০০০ টাকায় এখানে ভর্তি হতে হয়।পড়াশোনা ও পরীক্ষাপদ্ধতিএখানে ভর্তির পর শিক্ষার্থীদের বই বিনা মূল্যে দেওয়া হয়। এখানে পাঠদান হয় সেমিস্টার-পদ্ধতিতে। প্রতি সেমিস্টারে (এসএসসিতে নবম ও দশম) পাঁচ-ছয়টা বই পড়ে বছর শেষে চূড়ান্ত পরীক্ষা দিতে হয়। এবং নবম ও দশম শ্রেণীর পরীক্ষা শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় গ্রেডে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুরে অবস্থিত হলেও সারা দেশের ১২টি বড় শহরে এর ১২টি আঞ্চলিক কেন্দ্র রয়েছে। ইচ্ছে করলে আপনি এখান থেকে জেনে নিতে পারেন বিস্তারিত তথ্য। যোগাযোগঢাকা আঞ্চলিক কেন্দ্র: ৪/ক গভ. ল্যাবরেটরি স্কুল রোড, ধানমন্ডি, ঢাকা, ফোন: ৯৬৭৩৬৬৯। চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র: সিআরবি রোড, স্টেডিয়াম-সংলগ্ন, চট্টগ্রাম, ফোন: ০৩১/৬১৯৬৩৩। সিলেট আঞ্চলিক কেন্দ্র: পিরিজপুর, দক্ষিণ সুরমা, সিলেট, ফোন: ০৮২১/৭১৯৫২৩। বরিশাল আঞ্চলিক কেন্দ্র: হাউজিং এস্টেট, রূপাতলী, বরিশাল, ফোন: ০৪৩১/২১৭৬২৮২। খুলনা আঞ্চলিক কেন্দ্র: রৌশনীবাগ (খুলনা বিশ্ববিদ্যালয়ের পশ্চিমে), খুলনা, ফোন: ০৪১/৭৩১৭৯৫। রংপুর আঞ্চলিক কেন্দ্র: আর কে রোড, রংপুর, ফোন: ০৫২১/৬৩৫৯৩। রাজশাহী আঞ্চলিক কেন্দ্র: নওহাটা, পবা, রাজশাহী, ফোন: ০৭২১/৮০০০০৮। যশোর আঞ্চলিক কেন্দ্র: উপশহর, (বিআরটিসি বাসস্ট্যান্ডের কাছে), যশোর, ফোন: ০৪২১/৬৮৫২৬। ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্র: মাসকান্দা, ময়মনসিংহ, ফোন: ০৯১/৬৫২৯৮। বগুড়া আঞ্চলিক কেন্দ্র: বিশ্বরোড, বনানী, বগুড়া, ফোন: ০৫১/৬২৭৯৪। ফরিদপুর আঞ্চলিক কেন্দ্র: হাড়োকান্দি (নদী গবেষণার বিপরীতে), ফরিদপুর, ফোন: ০৬৩১/৬২০৮১। কুমিল্লা আঞ্চলিক কেন্দ্র: ঢাকা-চট্টগ্রাম ট্রাংক রোড, নোয়াপাড়া, দুর্গাপুর, কুমিল্লা। ফোন: ০৮১/৭৭৫৫৭।