হোটেল আগ্রাবাদ শ্রমিক ইউনিয়নের নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোটেল আগ্রাবাদ শ্রমিক ইউনিয়নের কার্যকরী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন ৪ এপ্রিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. আনিসুর রহমান ও মো. জিল্লুর রহমান। অন্য আটটি পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তাঁরা হলেন—সহসভাপতি মো. আবদুল হাকিম ও মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক মো. দেলওয়ার হোসেন, কোষাধ্যক্ষ শহীদুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মো. বাবুল হোসেন, সদস্য নারায়ণচন্দ্র দাস, মো. মোদ্দাচ্ছের হোসেন ও সৈয়দ রেজাউল করিম। বিজ্ঞপ্তি।