হোটেল আগ্রাবাদে সপ্তাহব্যাপী টার্কি বুফে ডিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে ২৫ ডিসেম্বর হোটেল আগ্রাবাদে শুরু হয়েছে সাত দিনব্যাপী টার্কি বুফে ডিনার খাদ্য উৎসব। ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন।
ডিনারে থাকছে ম্পেশাল টার্কি, হায়দরাবাদি বিরিয়ানি, রোস্ট চিকেন সুপ্রিম, গ্রিল চিকেন, বিফ হট পট, মেজবান কারিসহ বেশ কয়েক পদের খাবার। এ উৎসবে থাকছে র্যাফেল ড্র। এর প্রথম পুরস্কার ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা বিমান টিকিট, দ্বিতীয় পুরস্কার লং বিচ হোটেলের কাপল রুমে দুই রাত তিন দিন থাকার সুযোগ এবং তৃতীয় পুরস্কার হোটেল আগ্রাবাদ রয়েল স্যুইটে দুদিন এক রাত থাকার ব্যবস্থা।
২৫ ডিসেম্বর খাদ্য উৎসবে উপস্থিত ছিলেন হোটেল আগ্রাবাদের জ্যেষ্ঠ ব্যবস্থাপক শাহিন মোহাম্মাদ ও ব্যবস্থাপক ইফতেকার সাফি, ব্যবস্থাপক মনিরুল আলম সরকার, সহকারী ব্যবস্থাপক হাবিবা সুলতানা প্রমুখ। বিজ্ঞপ্তি।