হোটেলশ্রমিক ছাঁটাই বন্ধের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমজানে হোটেলশ্রমিক ছাঁটাই বন্ধ, মজুরি ও ঈদের উৎসব-ভাতা প্রদান, হোটেলশ্রমিকদের জন্য ঘোষিত নিম্নতম মজুরি অবিলম্বে বাস্তবায়নের দাবিতে ১০ আগস্ট সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক-কর্মচারী ইউনিয়ন হালিশহর শাখার উদ্যোগে হালিশহর জে ব্লক চত্বরে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের হালিশহর শাখা সভাপতি ইছাক মিয়া। বক্তব্য দেন শ্রমিকনেতা মো. মাসুদ, মো. সরওয়ার আলমগীর, মো. সোহেল, মির্জা বশর প্রমুখ। বিজ্ঞপ্তি।