হোটেলের বিশেষ আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লা মেরিডিয়ান ঢাকা
৯ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী ‘পয়লা বৈশাখ উৎসব’ আয়োজন করতে যাচ্ছে লা মেরিডিয়ান ঢাকা। হোটেলটির রেস্টুরেন্টগুলোতে ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত থাকবে বিভিন্ন সেট মেন্যু, যার সর্বনিম্ন মূল্য ১০০০++ টাকা। অতিথিরা সন্ধ্যা ৬:৩০ থেকে রাত ১১:৩০ পর্যন্ত এই আয়োজন উপভোগ করতে পারবেন। পাশাপাশি পয়লা বৈশাখের দিনে লা মেরিডিয়ান ঢাকার স্কাই বলরুমে অনুষ্ঠিত হবে বৈশাখী মেলা। বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই মেলায় থাকবে জাদু প্রদর্শনী, মুখে আলপনা আঁকা, বাউলগান, ভাগ্যগণনা, বায়োস্কোপ, একক্লেয়ার বুফে, হট ডগ, ঝাল মুড়ি ইত্যাদি। জনপ্রতি ১৪২৪++ টাকায় এই উৎসবে যোগ দিতে পারবেন অতিথিরা।

আমারি ঢাকা
নতুন বছরকে আহ্বান জানাতে আমারি ঢাকা নিয়ে এসেছে অনেক রকমের আয়োজন। আমারি ঢাকার ক্যাসকেড লাউঞ্জে বিশেষ মেলার আয়োজনে থাকবে বৈশাখী ঢাকঢোল, বায়োস্কোপ শো, চুড়িওয়ালা, জ্যোতিষী, বেলুন শুটার। পাওয়া যাবে বিভিন্ন রকমের খাবার যেমন ঝালমুড়ি, চানাচুর, ফুচকা, চটপটি, ডাবের পানি, লেবুর শরবত, আমের শরবত। সকালের নাশতা, দুপুরের খাবার, রাতের খাবারে থাকবে বৈচিত্র্য। ব্রেকফাস্ট বুফে পাবেন ১৬০০++ টাকায়, লাঞ্চ বুফে ১৯৯৯++ টাকায় এবং ডিনার বুফে ২৫০০++ টাকায় জনপ্রতি।

লং বিচ স্যুটস ঢাকা
লং বিচ স্যুটস ঢাকা আয়োজন করছে মাসব্যাপী বাংলা খাবারের উৎসব ‘বাংলা ফুড ফিউশন’। এই উৎসব চলবে ১৪ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত। এ ছাড়া ১৪ ও ১৫ এপ্রিল থাকছে দেশীয় ঐতিহ্যবাহী বাংলা বুফে লাঞ্চ ও ডিনার। খাবারের পাশাপাশি থাকছে বাঙালি প্রথাগত গান, বাঁশি বাজানো, মেহেদি কর্নার, আলপনা অঙ্কন, ঠান্ডা গরম এবং ফটো বুথ কর্নার। এ ছাড়া লং বিচ স্যুটস ফ্যান পেজ সদস্যরা তাঁদের বৈশাখী সেলফি পাঠিয়ে পাবেন ১৪২৪ টাকার বিশেষ ছাড়। ফোন: +৮৮০১৭৫৫৫৫৭৯৪০

হোটেল লেকশোর
পয়লা বৈশাখে গুলশানের হোটেল লেকশোর সাজবে গ্রামীণ হাটের আদলে। বাঙালির নানা ধরনের উপকরণ ঢেঁকি, কুলা, শঙ্খ ও গয়না তৈরির দোকান; কাচের চুড়ি, বায়োস্কোপ, বানর নাচ, ঘোড়ায় চড়াসহ নানা আয়োজন। বাঙালি খাবারের অনেক রকম পদ ছাড়াও অতিথিদের বরণ করে নেওয়া হবে কাঁচা আম ও বেলের শরবত দিয়ে। থাকবে লালন, বাউল, ভাটিয়ালি গান–নাচসহ নানা ধরনের আয়োজন।

ফোর পয়েন্ট বাই শেরাটন
বর্ষবরণ উপলক্ষে রাজধানীর গুলশানে হোটেল ফোর পয়েন্ট বাই শেরাটন আয়োজন করেছে বৈশাখী মেলা। পয়লা বৈশাখ (১৪ এপ্রিল) সারা দিন হোটেলের লবি, র্যাপড ক্যাফে ও ওয়েসিস লাউঞ্জে থাকছে নানা ধরনের বাঙালি খাবার, পিঠা, চুড়ি-ফিতা, ভাগ্যগণনা, ক্যারিকেচারসহ নানা কিছু। ‘বৈশাখী ফিয়েস্তা’ নামে বিশেষ খাবারের পদ থাকবে ১৩ এপ্রিল থেকে ১৫ এপ্রিল হোটেলের দ্য ইটারি রেস্তোরাঁয় রাতের খাবারে। টেবিল বুক করতে ফোন: (০৮৮) ৯৬০৯৪৪৪৫৫৫

হোটেল ফার্স অ্যান্ড রিসোর্ট
রাজধানীর বিজয় নগরের হোটেল ফার্স অ্যান্ড রিসোর্ট পয়লা বৈশাখ উপলক্ষে বিশেষ খাবারের আয়োজন করেছে। খাবারের পাশাপাশি সারা দিন থাকছে লোকগানের আসর। এ ছাড়া হাওয়াই মিঠাই, ঢাকাইয়া পান, চটপটি ইত্যাদির আয়োজন থাকছে বর্ষবরণ উপলক্ষে।