হোম রিমেডিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২.২হোম রিমেডিস স্বাস্থ্য সমস্যার আয়ুর্বেদিক টিপসের একটি অ্যাপস। অতিপ্রয়োজনীয় বিভিন্ন বিষয় সহজে জানতে এ অ্যাপসে রয়েছে বিভিন্ন বিষয়ে টিপস। শুধু টিপসই নয়, রয়েছে কোনো সমস্যার আয়ুর্বেদিক কী সমাধান—সেই বর্ণনাও। বাসায় বসে প্রাকৃতিক বিভিন্ন জিনিস ব্যবহারের মাধ্যমেই এ চিকিৎসা সম্ভব। এই অ্যাপস ব্যবহার করে তাৎক্ষণিক কিছু চিকিৎসা করা যাবে।ধরুন, বেকপেইন হচ্ছে। সে ক্ষেত্রে তাৎক্ষণিক কী কী করতে পারেন, সে বিষয়ে বিস্তারিত পাবেন অ্যাপসটিতে। এ ছাড়া হয়তো হঠাৎ করেই শ্বাসকষ্ট শুরু হলো। সে সময়ে কী কী করা যায়, তারও সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে।এ ছাড়া ব্রণ দূর করা, অ্যালার্জি থেকে সুরক্ষা, রক্তহীনতা, নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করা, টাক হয়ে যাওয়া থেকে রক্ষা, পোকামাকড়ের কামড় খেলে কী করা যায়, চিকেন পক্স উঠলে করণীয়, খুশকি হলে করণীয়, ডায়াবেটিসের চিকিৎসা, ফ্লু হলে করণীয়, চুল পড়ে যাওয়া রোধে কী করা যায়, উচ্চ রক্তচাপে কী করতে হবে, ইনসোমনিয়া হলে করণীয়, লো ব্লাডসুগার হলে করণীয়, তাৎক্ষণিক ফার্স্ট এইড সুবিধা, স্বাস্থ্য টিপসসহ নানা বিষয় এই অ্যাপসে রয়েছে। আকার: ২৩৭ কিলোবাইট (অ্যান্ড্রয়েড), ১৭৫৬ কিলোবাইট (ব্ল্যাকবেরি), ৩.৫ মেগাবাইট (আইওএস)।বিনা মূল্যে ব্যবহার করা যায়। বর্তমান সংস্করণ: ২.২নামানোর ঠিকানা: অ্যান্ড্রয়েড: http://goo.gl/oZCb8, আইওএস: http://goo.gl/Voh09 এবং ব্ল্যাকবেরি: http://goo.gl/wstq7নির্মাতা: প্রো-থটস (অ্যান্ড্রয়েড), কিউব অব এম (আইওএস), অ্যাপস সফটেক (ব্ল্যাকবেরি) ডট কম প্রতিবেদক