হোমিওপ্যাথি দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম হোমিওপ্যাথিক চিকিৎসক কল্যাণ সোসাইটির উদ্যোগে স্যামুয়েল হ্যানিম্যানের ২৬০তম জন্মবার্ষিকী ও হোমিওপ্যাথি দিবস উপলক্ষে ১০ এপ্রিল বিকেলে আলোচনা সভা সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভা উদ্বোধন করেন হোমিও বিজ্ঞান, গবেষণা ও প্রশিক্ষণকেন্দ্রের চেয়ারম্যান রতন বড়ুয়া।
সংগঠনের সভাপতি রতন চক্রবর্তীর সভাপতিত্বে ও ফেনী জেলার সভাপতি আশরাফুল করিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের নগর সভাপতি সুধীর চক্রবর্তী। প্রধান আলোচক ছিলেন বিভাগীয় সভাপতি এম বি বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন আবদুল মান্নান, মিলন কান্তি চৌধুরী, অমরেশ বড়ুয়া চৌধুরী, তপন ভৌমিক, সাগর দে ও অমর বরণ দেওয়ানজী। প্রবন্ধ পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক অনুপম চৌধুরী। বিজ্ঞপ্তি।