প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কেন্টাইল ব্যাংক-চট্টগ্রাম প্রেসক্লাব বার্ষিক ক্রীড়ার অন্যতম ইভেন্ট সদস্য সন্তানদের উম্মুক্ত দাবা প্রতিযোগিতায় হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে রবিন মল্লিক। প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছয়জন প্রতিযোগী অংশ নেয়। এতে নবম শ্রেণিতে পড়ুয়া রবিন মল্লিক চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয় আয়ীদ রায়হান। এ নিয়ে টানা তিনবারের মতো চ্যাম্পিয়ন হলো রবিন। সে চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও সমকালের জ্যেষ্ঠ সহসম্পাদক স্বপন কুমার মল্লিকের পুত্র। বিজ্ঞপ্তি।