প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোমিও ওষুধ আবিষ্কারক স্যামুয়েল হ্যানিম্যানের ২৬১তম জন্মজয়ন্তী ও হোমিওপ্যাথি দিবস উপলক্ষে চট্টগ্রাম হোমিওপ্যাথিক চিকিৎসক কল্যাণ সোসাইটির সভা গত ২৯ এপ্রিল নগরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রতন চক্রবর্তী। উদ্বোধক ছিলেন হোমিও বিজ্ঞান ও গবেষণা এবং প্রশিক্ষণ কেন্দ্রের চেয়ারম্যান রতন বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন পার্বত্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ কে এম তোফায়েল আহমেদ।
প্রধান আলোচক ছিলেন হোমিও চিকিৎসক সুধীর চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন দিলীপ মিত্র, তপন ভৌমিক, সাব্বির আহম্মদ, অনুপম চৌধুরী, পরেশম চন্দ্র নাথ, মো. লোকমান, মো. রমিজ, মো. আলাউদ্দীন, মো. আবদুল আজিজ ও কমল কান্তি নাথ। বিজ্ঞপ্তি।