হ্যাপি নিউ ইয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যাপি নিউ ইয়ার
বিনয় বর্মন
শীতকুয়াশায় উঁকি দিল
নতুন ফুলের কুঁড়ি
নতুন বছর নতুন কথা
গল্প ঝুড়ি ঝুড়ি।

স্বপ্ন-দেখা মানুষগুলো
রাতের তারা গোনে
ঝকঝকে এক সূর্য ওঠে
পূর্ব গগণ কোণে।

বিদায় নিল জীর্ণ পাতা
শীর্ণ জলের ধারা
নতুন আলোর পরশ পেয়ে
বাতাস মাতোয়ারা।

মোবাইল থেকে এসএমএসে
গ্রিটিংস পাঠাই আজই
হ্যাপি নিউ ইয়ার ডিয়ার
ফুটছে আতশবাজি!

মাংস-পোলাও হচ্ছে রাঁধা
গন্ধ আসে ভেসে
নতুন গানে নেচে নেচে
পার্টি মাতায় কে সে?

চৌদ্দ ছিল সবার সাথে
সুখে কিংবা দুখে
নতুন সঙ্গী পনেরোকে
জড়িয়ে ধরি বুকে।