হ্যারি পটারের আলখাল্লার রহস্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংরেজ লেখক জে কে রাউলিংয়ের উপন্যাসের বিখ্যাত কল্পচরিত্র কিশোর জাদুকর হ্যারি পটার একটি আলখাল্লা গায়ে জড়িয়ে উধাও হয়ে যেতে পারে। উপন্যাস ও চলচ্চিত্রের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে হ্যারির এই জাদুকরি পোশাক। বাস্তবেও এ রকমভাবে অদৃশ্য হয়ে যাওয়া সম্ভব বলে সিঙ্গাপুরের নানইয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দাবি করছেন। গবেষক বেইল ঝাং ও তাঁর সহযোগীরা যেকোনো বস্তুকে আপাতদৃষ্টিতে অদৃশ্য করে দিতে সক্ষম একটি বস্তু তৈরি করেছেন। মাত্র কয়েক ইঞ্চি উচ্চতার বস্তুটি স্বচ্ছ জেলির মতো প্লাস্টিকের তৈরি। তবে বস্তুটি হ্যারির সেই আলখাল্লার মতো দেখতে নয়। এটি অনমনীয়। রাউলিংয়ের হ্যারি পটার হগওয়ার্টসে জাদুবিদ্যা শিক্ষাকেন্দ্রে থাকাকালে বিভিন্ন অভিযানে আলখাল্লাটি ব্যবহার করে প্রতিপক্ষকে ধোঁকা দিয়ে তাক লাগিয়ে দেয় সবাইকে। টাইমস।