
৩১ অক্টোবর হ্যালোউইন উপলক্ষে বিশেষ আয়োজন করেছে হোটেল ঢাকা রিজেন্সি। তাদের গ্রিল অন দ্য স্কাই লাইন এবং গ্র্যান্ডিওস রেস্তোরাঁয় থাকছে খাবারের নানা আয়োজন।
নতুন শাখা
১৫ অক্টোবর থেকে রাজধানীর বনানীতে যাত্রা শুরু করেছে কফি ওয়ার্ল্ডের নতুন শাখা। বনানী ২৭ নম্বর সড়কে কে ব্লকের ৬৫ নম্বর বাড়িতে (বনানী মাঠের বিপরীতে) তাদের ঠিকানা। এখানে পাওয়া যাবে নানা ধরনের কফি, স্যান্ডউইচ, মিল্কশেক, সালাদ, দেশি বিদেশি ডেজার্ট ইত্যাদি। সকাল দশটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত খোলা থাকে এটি।

খাবারের আয়োজন
ঢাকার বনানীর ১১ নম্বর সড়কে মোকা ক্যাফে দিচ্ছে একটি কিনলে বিনা মূল্যে আরেকটি খাবার। চিজ কেক, মুজ কেক অথবা কফি কিনলে এ সুযোগ পাবেন। প্রতিদিন সকাল দশটা থেকে রাত ১টা পর্যন্ত এ সুযোগ থাকছে। এ ছাড়া প্রতি বুধবার সরাসরি গানের আয়োজনের সঙ্গে থাকছে নারীদের জন্য বিশেষ ছাড়।
বিয়ের ছবি
বিয়ের ছবি তোলা ও ফটোবুক তৈরিতে ছাড় দিচ্ছে ওয়েডিং বাংলাদেশ। ডিসেম্বর পর্যন্ত এ সুযোগ পাবেন। ওয়েবসাইট: www.weddingbangladesh.org

নিমন্ত্রণের পোশাক
একস্ট্যাসি এনেছে রাতের নিমন্ত্রণে পরবার উপযোগী পোশাক। ইভিনিং ওয়্যার সংগ্রহে আছে মেয়েদের গাউন, স্কার্ট, টপ, কুর্তা ইত্যাদি। ভিসকোস, নিট, সুতি, মখমল ইত্যাদি কাপড় ব্যবহার করা হয়েছে। দাম দুই থেকে আট হাজার টাকা। ফেসবুক: facebook.com/ecastsybd
নারীদের জন্য কর্মশালা
সৌন্দর্যচর্চা, হাতের কাজ, রান্না ইত্যাদি বিষয়ে নারীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছে গৃহসুখন। এ ছাড়া প্রশিক্ষণের জন্য জায়গাও ভাড়া দিচ্ছে তারা। ফোন: ০১১৯৯০৭৫৫৬৯।

কেনাকাটায় ছাড়
বিক্রয়কেন্দ্র স্থানান্তর করার কারণে শামুক দিচ্ছে মূল্য ছাড়। ১/১২, ব্লক-সি, লালমাটিয়ায় তাদের নতুন ঠিকানা। মূলত হাতে রং করা পোশাক ও উপহারসামগ্রী পাবেন এখানে। আছে শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, ব্যাগ, স্কার্ফ, মগ, ফটোফ্রেম ইত্যাদি। ১০ নভেম্বর পর্যন্ত ছাড় চলবে।
ছবি আঁকা কর্মশালা
শিল্পী মাসুমা খানের তত্ত্বাবধানে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ছবি আঁকা কর্মশালা। ছয় থেকে ২৪ বছর বয়সীরা এতে অংশ নিতে পারবে। ৩০ অক্টোবর ও ৬ নভেম্বর এ জন্য ভর্তি চলবে ঢাকার ধানমন্ডির সাউথ ব্রিজ স্কুলে।
ফোন: ০১৭১১৬৭৮৪৮৩।