হয়ে গেল ডিজিটালমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তার দুই পাশে বড় দুটি তোরণ। ব্যানার, পোস্টার সাঁটানো পুরো এলাকায়। ঢোল, বাঁশি বাজিয়ে পুরো এলিফ্যান্ট রোডে চক্কর দিচ্ছে দুটি ঘোড়ার গাড়ি। লাল, নীল বাতি দিয়ে সাজানো হয়েছে পুরো ম্যাল্টিপ্ল্যান সেন্টার। শুধু বাইরে নয়, ম্যাল্টিপ্ল্যান সেন্টারের ভেতরে তৃতীয় থেকে দশম তলাকে সাজানো হয়েছে রঙিন সাজে। পুরো এলাকায় ছিল মেলার আমেজ। এখন মেলার মৌসুম। অন্যান্য মেলার সঙ্গে শুরু হয়েছে প্রযুক্তির নানা রকম মেলা। আজ কম্পিউটার মেলা শেষহচ্ছে তো কাল ল্যাপটপের মেলা শুরু হচ্ছে। মৌসুমের প্রথম প্রযুক্তি মেলাটা শেষ হয়ে গেল গতকাল ৬ জানুয়ারি।প্রযুক্তির বড়সড় এই মেলা বসেছিল এলিফ্যান্ট রোডের ম্যাল্টিপ্ল্যান কম্পিউটার সিটিতে।নয় দিন ধরে চলেছে মেলা। ‘প্রযুক্তির আলোয় বাংলাদেশ’ স্লোগান নিয়ে ‘ডিজিটাল আইসিটি ফেয়ার’ নামের এ মেলা চলেছে ভবনের তিন থেকে দশতলা জুড়ে। কম্পিউটার সংশ্লিষ্ট নানা পণ্যে ঠাসা ৪০০-এর মতো প্রতিষ্ঠান দেখিয়েছে প্রযুক্তির নতুন অনেক পণ্য। মেলার আহ্বায়ক তৌফিক এহেসান বলেন, ডিজিটাল এই যুগে তথ্যপ্রযুক্তি জীবনযাত্রার জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয়। এই মেলার মাধ্যমে সবাইকে সর্বশেষ তথ্যপ্রযুক্তি পণ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চেয়েছি।শুধু পণ্য বিক্রির জন্য এই মেলার আয়োজন নয়। ডিজিটাল প্রজম্মের মেলা: তরুণদের নতুনের প্রতি সহজাত আগ্রহ। আর সেটি তথ্যপ্রযুক্তি হলে তো কথাই নেই। প্রযুক্তির এই মেলায় তরুণদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। মেলায় ঘুরতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার শিক্ষার্থী তাহসিন তাবাসুম বলেন, নতুন প্রযুক্তি পণ্যের সঙ্গে পরিচিত হওয়ার জন্য মেলাই সবচেয়ে ভালো উপায়। মেলায় প্রতিদিন ঢাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন আয়োজন করা হয়। এ ছাড়া স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য মেলায় প্রবেশ টিকিট ছিল উন্মুক্ত। বন্ধুদের সঙ্গে ল্যাপটপ কিনতে আসা মো. রায়হান বলেন, মেলা মানেই বিশেষ অফারে বিভিন্ন প্রযুক্তিপণ্য ক্রয় করার সুযোগ। তিনি আরও বলেন, ‘এই প্রজম্ম মানে ডিজিটাল প্রজন্মের, আমাদেরই গড়ে তুলতে হবে ডিজিটাল বাংলাদেশ।’ ছিল নানা আয়োজন: দর্শক-ক্রেতাকে আকৃষ্ট করতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন ছিল। এর মধ্যে ছিল শিশুদের জন্য চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা। তথ্যপ্রযুক্তির ওপর বিশেষ সেমিনারও ছিল মেলায়। পুরো মেলায় ছিলতারহীন ইন্টারনেট ব্যবহারের সুবিধা। রাজধানীর বিভিন্ন স্কুুল থেকে শিক্ষার্থীদের্রমেলায় নিয়ে আসার জন্য বিশেষ পরিবহনও ছিল।