১ আগস্ট টিআইসিতে অভিনয় কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) উদ্যোগে অভিনয় কর্মশালা আগামী ১ আগস্ট অনুষ্ঠিত হবে। ‘অভিনয় এবং একবিংশ শতাব্দীর নাট্য-ভাবনা’ শীর্ষক এ কর্মশালা পরিচালনা করবেন বিশিষ্ট অভিনেতা ও নাট্য নির্দেশক মামুনুর রশিদ। সকাল ১০টা থেকে সন্ধ্যে পর্যন্ত কর্মশালা চলবে। গ্রুপ থিয়েটারের বিভিন্ন দলের অভিনেতা-অভিনেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে। বিস্তারিত ফোনে (২৮৬১৫০৪) জানা যাবে। বিজ্ঞপ্তি।