১ ভোটে বিজয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল প্রতীক নিয়ে প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য পদপ্রার্থী হয়ে ১ ভোটের ব্যবধানে জিতে গেলেন দেলোয়ার হোসেন। রাঙামাটির কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী দেলোয়ার হোসেন পেয়েছেন ২৪২ ভোট। তিনি বলেন, ‘ভোটারদের ভালোবাসার প্রতিদান আমি কাজ দিয়ে দেব।’ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন নলকূপ প্রতীক নিয়ে পেয়েছেন ২৪১ ভোট। কিছুটা অভিমানের সঙ্গে তিনি বললেন, ‘কানের কাছ দিয়ে গুলি যাওয়ার মতো ঘটনা ঘটল। বুঝতেই পারলাম না এমনটা কেন হলো।’ওই ওয়ার্ডের মোট ভোটার ৮১৩ জন। প্রার্থী ছিলেন পাঁচজন। উপজেলা নির্বাচন কর্মকর্তা তরুণ কুমার চাকমা জানান, এ রকম ১ ভোটে জিতে যাওয়ার ঘটনা বিরল।